Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হকি

বড় হারে নাখোশ গেরহার্ড

সুদীপ্ত আনন্দ, জাপান থেকে
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪
বড় হারে নাখোশ গেরহার্ড

ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

অভিজ্ঞতার অভাব ও প্রস্তুতি ম্যাচে ঘাটতি দক্ষিণ কোরিয়ার কাছে হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ পুরুষ হকি দলের জার্মান কোচ গেরহার্ড পিটার। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে এশিয়ান গেমস হকির পুল পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হারের পর অভিজ্ঞ কোচ নিজের হতাশা চেপে রাখেননি। ম্যাচটি কখনোই ৫-০ ব্যবধানের হারের মতো ছিল না, দাবি করে গেরহার্ড দলের খেলোয়াড়দের অভিজ্ঞতার ঘাটতি এবং ভুলগুলোর কথা সামনে নিয়ে আসেন।

ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

কোচ জানান, ম্যাচের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বল নিজেদের দখলে রাখার চেষ্টা করেছিল এবং সফলও হচ্ছিল। তবে খেলোয়াড়দের মাঠে কিছু মারাত্মক ভুল প্রতিপক্ষকে ম্যাচ উপহার দিয়েছে। তার মতে, বাংলাদেশ অন্তত ৫ থেকে ৬টি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেছিল। তবে অনুশীলনে শতবার চর্চা করা সত্ত্বেও ডি-বক্সে ঠিকমতো বল নিয়ন্ত্রণ করতে না পারা, প্রতিপক্ষের গোলরক্ষকের সামনে সহজ সুযোগ নষ্ট করা এবং মার্কিংয়ে ভুলের বড় খেসারত দিতে হয়েছে। পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না থাকাকেই মূল সমস্যা হিসেবে দেখছেন গেরহার্ড। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতার অভাবেই এভাবে হারতে হয়েছে বলে জানান তিনি।

আমিরুল পারেননি জাত চেনাতে।

কোচের শুরুর পরিকল্পনা ছিল দল তিন সপ্তাহের জন্য জার্মানিতে গিয়ে অন্তত ১৬টি ম্যাচ খেলানোর, যা দলের ভিত্তি শক্ত করত। তবে ভিসা জটিলতায় শেষ পর্যন্ত জার্মানি যাওয়া হয়নি। চীনে গিয়ে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল দল, যা গেরহার্ডের কাছে মোটেই যথেষ্ট নয়, 'অনুশীলনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা যায় না, অভিজ্ঞতার জন্য আপনাকে ম্যাচ খেলতে হবে। তবে কিছু মানুষ এটা বুঝতে চায় না।'

শুরুর এই ধাক্কা এবং হতাশা কাটিয়ে এখন সামনের ম্যাচগুলোতে মনোযোগ দিতে চান গেরহার্ড।  গ্রুপপর্বের ম্যাচগুলোকে পরবর্তী স্থান নির্ধারণী ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশ দলের কোচ। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২২ সেপ্টেম্বর শক্তিশালী জাপানের বিপক্ষে। 

২০তম এশিয়ান গেমসপিটার গেরহার্ডরাসেল মাহমুদ জিমিআমিরুল ইসলাম
১
কোরিয়ার কাছে সহজেই ধরাশায়ী জিমিরা

কোরিয়ার কাছে সহজেই ধরাশায়ী জিমিরা

প্রথম কোয়ার্টারের প্রতিরোধ ভাঙলো দ্বিতীয় কোয়ার্টারে। বিশ্ব র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়াকে ঠেকিয়ে রাখা গেলো প্রথম ১৫ মিনিট। তবে সংক্ষিপ্ত বিরতি শেষেই কোরিয়া ভেঙে দেয় বাংলাদেশের রক্ষণের আগল। গুনে গুনে তিন গোলের লিড নেয় বিশ্বের ২৩তম দলটি। এরপর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে একটি করে গোলে কোরিয়া ব্যবধান বাড়ালে সহজেই ৫-০ ব্যবধানে ধরাশায়ী হয় বাংলাদেশ পুরুষ হকি দল। নাগোয়ার পাশের শহর গিফুতে এ ম্যাচে হারটা অনুমিতই ছিল। তবে এতটা সহজে হার কাম্য ছিল না। দ্বিতীয় কোয়ার্টারে পুস্কর খীসা মিমো ও দ্বী...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!