অ-২০ হকি এশিয়া কাপ
পাকিস্তানকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের মেয়েদের

সংগৃহীত ছবি
অ-২০ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত শুরু পেয়েছে। চাইনিজ তাইপের পর এবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকেও ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
অন্যদিকে
একই প্রতিযোগিতায় বাংলাদেশ পুরুষ দল এখনো জয়ের
দেখা পায়নি। প্রথম দুই ম্যাচেই হারের
মুখ দেখেছে ছেলেরা। তবে মেয়েদের দল
টানা দুই জয়ে নিজেদের
সামর্থ্যের জানান দিয়েছে।
এক সময় বিশ্ব হকির
অন্যতম পরাশক্তি ছিল পাকিস্তান। যদিও
নারী হকিতে তাদের অবস্থান খুব একটা শক্তিশালী
নয়। তারপরও পাকিস্তানের মতো একটি দেশের
বিপক্ষে এমন দাপুটে জয়
বাংলাদেশের জন্য বিশেষ অর্জন
হিসেবেই বিবেচিত হচ্ছে।
চীনে
ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ
পুরুষ দল। মালয়েশিয়ার বিপক্ষে
তাদের স্বাভাবিক খেলাও দেখা যায়নি। তবে
একই আবহাওয়ায় পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই ছন্দে
ছিল বাংলাদেশের মেয়েরা।
প্রথম
দুই কোয়ার্টারেই দুই গোল করে
ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে আরও দুইবার পাকিস্তানের
জালে বল পাঠায় বাঘিনীরা।
এই সময়ে পাকিস্তান একটি
গোল শোধ করলেও শেষ
কোয়ার্টারে আরও একটি গোল
করে ৫-১ ব্যবধানের
জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশের
হয়ে একটি করে গোল
করেছেন লনিমা নুপুর, নাদিরা ইমা, সাকিরা রিমন,
কনা আক্তার ও রিয়া আক্তার।





