হকির জাতীয় দলে দুই ভাই
ক্রীড়া প্রতিবেদক

রাসেল মাহমুদ জিমি ও খালেদ মাহমুদ রাকিন। ছবি: সংগৃহীত
দুই ভাই আগেও ক্লাবপর্যায়ে খেলেছেন এক দলে। রাসেল মাহমুদ জিমি ও খালেদ মাহমুদ রাকিন এবার একসঙ্গে মাঠে নামতে যাচ্ছেন জাতীয় দলের হয়ে। জিমি-রাকিনকে নিয়েই এশিয়ান গেমসের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ।
জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস হকি। ২০২৩ এশিয়াডের পর দলে ফিরেছেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। এদিকে জাতীয় দলের ক্যাম্পে বারবার ডাক পেলেও চূড়ান্ত স্কোয়াডে থাকার ভাগ্য খুলছিল না বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা রাকিনের। ১৮ জনের বাইরে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে মেহরাব হাসান, আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়নকে।






