Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হকি

বিদেশি কোচের হাট বসছে হকিতে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৫:১১
বিদেশি কোচের হাট বসছে হকিতে

পিটার গেরহার্ড

দীর্ঘ দিনের স্থবিরতা কাটতে চলেছে হকি অঙ্গনে। নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েই একঝাঁক বিদেশি কোচ নিয়োগ দিয়ে চাইছে নিকট ভবিষ্যতের বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের বৈতরণি পাড় হতে। এর মধ্যেই তারা জাতীয় দলের দায়িত্বে অভিজ্ঞ জার্মান কোচ পিটার গেরহার্ডকে ফেরানোর ঘোষণা দিয়েছে।

আগামীকাল পিটার ঢাকায় নেমেই শুরু করবেন এশিয়ান গেমসের প্রস্তুতি। শুধু পিটার নয়, জাতীয় দলের জন্য পাঁচ সদস্যের একটি কোচিং প্যানেল নিয়োগ দিয়েছে হকি ফেডারেশন। যার সদস্য হিসেবে আসছেন অতীতে কাজ করে যাওয়া অলিভার কার্টজ, জার্মানি দলের সাবেক কোচ পল রিজেক, ট্রেনার ম্যাথিয়াস ও ভিডিও অ্যানালিস্ট আকিম মেন্ট্রস।

জাইলস বনেটশুধু পুরুষ জাতীয় দল নয়, পুরুষ অনূর্ধ্ব-২০ দলের জন্য তারা নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার জাইলস বনেটকে। আপাতত দেড় মাসের চুক্তিতে আসবেন তিনি। আর নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে আসছেন পাকিস্তান বংশোদ্ভূত হংকংয়ের কোচ আরিফ আলি।

ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স জানান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছ থেকে আর্থিক বরাদ্দের আশ্বাস পেয়েই তারা দ্রুত কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। আপাতত সব কোচকেই আনা হচ্ছে স্বল্প মেয়াদে। পিটার গেরহার্ড ও তার সহকারীরা দুই মাসের জন্য নিয়োগ পেয়েছেন। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচিত দল নিয়ে পিটারের কোচিং প্যানেল বড় একটা সময় কাজ করবেন জার্মানির ফ্রাঙ্কফুর্টে। সেখানে হবে এক মাসের কন্ডিশনিং ক্যাম্প। এই ক্যাম্প চলাকালে অন্তত ১৮ থেকে ২০টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করা হয়েছে। সব ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হবে জার্মানির শীর্ষ লিগের দলগুলো।

আরিফ আলি

প্রিন্স জানান, ‘মাননীয় মন্ত্রী আমাদের ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তার নির্দেশনাতেই আমরা বিদেশি কোচ নিয়ে আসছি। এখন স্বল্পমেয়াদে সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের পারফরম্যান্স যদি ভালো হয়, তবে দীর্ঘমেয়াদে চুক্তি করা হবে। কোচদের বেতন, ইউরোপে কন্ডিশনিং ক্যাম্পের জন্য বড় বাজেট প্রয়োজন। মন্ত্রীর আশ্বাসের অর্থে অবশ্য সব ব্যয় মিটবে না। আমরা এরই মধ্যে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে কোচের বেতন চেয়ে চিঠি দিয়েছি। এ ছাড়া বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা চলছে। হকিকে এগিয়ে নিতে আশা করছি টাকা বড় কোনো সমস্যা হবে না।'

বাংলাদেশ পুরুষ ও নারী হকি দল জাপানের আইচি-নাগোয়া শহরে হতে যাওয়া এশিয়ান গেমসে অংশ নেবে। দুটি দলই বাছাই উতরে খেলার সুযোগ পাচ্ছে। এ ছাড়া অনূর্ধ্ব-২০ নারী ও পুরুষ দলের রয়েছে জুনিয়র বিশ্বকাপ বাছাইপর্বের খেলা।

প্রিন্স আরও জানিয়েছেন, এশিয়ান গেমস শেষেই ফেডারেশন প্রিমিয়ার লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে। সারা বছর মাঠে খেলা রাখার পাশাপাশি, সরকারের নির্দেশনা মতো ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে নতুন অ্যাডহক কমিটি।

এশিয়ান গেমস হকিবাংলাদেশ নারী হকি দলবাংলাদেশ পুরুষ হকি দলপিটার গেরহার্ডজাইলস বনেট
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    আলাউদ্দিন আলী স্মরণে

    আলাউদ্দিন আলী স্মরণে

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫২

    ‘ফোন  নামিয়ে  রাখুন’

    ‘ফোন নামিয়ে রাখুন’

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫৬

    এক দিনে নতুন দুই ধারাবাহিক

    এক দিনে নতুন দুই ধারাবাহিক

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    নিজের চরিত্রে অভিনয়ে ওবামা

    নিজের চরিত্রে অভিনয়ে ওবামা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৫

    তিন লাক্স সুন্দরীকে নিয়ে ‘ক্যাফে আমব্রেলা’

    তিন লাক্স সুন্দরীকে নিয়ে ‘ক্যাফে আমব্রেলা’

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৮

    advertiseadvertise