Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সান্তোসের সিইও হলেন নেইমারের বাবা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৬:৫৮
শেয়ার করুন:
সান্তোসের সিইও হলেন নেইমারের বাবা

সংগৃহীত ছবি

ক্লাবের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন এনেছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। শুক্রবার ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন নেইমারের বাবা নেইমার সিনিয়র। ক্লাবের সভাপতি মার্সেলো তেইশেইরার সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন দায়িত্বের বিষয়টি চূড়ান্ত করেছেন তিনি।

সিইওর দায়িত্বের পাশাপাশি সান্তোসের যুব একাডেমির সাবেক ও বর্তমান খেলোয়াড়দের দেখভালের দায়িত্বে থাকা ইনস্টিটিউতো মেনিনোস দা ভিলার সভাপতির দায়িত্বও পালন করবেন নেইমার সিনিয়র। সংস্থাটি ক্লাবের কিংবদন্তি খেলোয়াড়দের বিষয়টিও দেখভাল করে।

সান্তোসের প্রশাসনিক কাঠামোয় নেইমারের বাবার যুক্ত হওয়ার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ক্লাবের সভাপতি নির্বাচন সামনে। আগামী ১২ ডিসেম্বর সান্তোসের নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে পুনরায় নির্বাচিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বর্তমান সভাপতি মার্সেলো তেইশেইরা।

২০২৪ সালের জুনে সেরি ‘বি’-তে খেলার সময় সান্তোস প্রথমবারের মতো সিইও পদ তৈরি করে। শুরুতে দায়িত্ব পান পাওলো ব্র্যাকস। একই বছরের ডিসেম্বরে তার জায়গায় আসেন পেদ্রো মার্তিনস। ২০২৫ সালের মে পর্যন্ত এই পদে ছিলেন তিনি।

সিইও হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার আগেও সান্তোসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্ত ছিলেন নেইমার সিনিয়র। পারিবারিক প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের মাধ্যমে ক্লাবটির সঙ্গে কাজ করছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে ভিলা বেলমিরোর অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেন তিনি। এর মধ্যে ছিল ড্রেসিংরুম সংস্কার ও গ্যালারিতে রং করার কাজ।

এ ছাড়া ক্লাবের হোসে দে আলেনকার স্ট্রিট পাশের গ্যালারিতে এনআর স্পোর্টসের জন্য একটি জায়গা বরাদ্দ রয়েছে। সেখানে নেইমারকে ঘিরে একটি বিশেষ লাউঞ্জও তৈরি করেছে সান্তোস।

যুব একাডেমির উন্নয়নেও কাজ করেছেন নেইমার সিনিয়র। ক্লাবের অনুশীলনকেন্দ্র সিটি রেই পেলেতে নতুন সুযোগ-সুবিধা তৈরির উদ্যোগ নেন তিনি। এ প্রকল্পে আনুমানিক ৮০ লাখ রিয়াল বিনিয়োগ করা হয়েছে। কাজটি বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতাও নিশ্চিত করেন তিনি।

সান্তোস এফসিনেইমার জুনিয়রনেইমারের বাবানেইমার সিনিয়র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’