Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

ব্রাজিল ম্যাচের জন্য আশিয়ান কাপ খেলবে না ভারত!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৬:২৮
ব্রাজিল ম্যাচের জন্য আশিয়ান কাপ খেলবে না ভারত!

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো ভারত সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী অক্টোবরে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসছেন ভিনিসিয়ুস জুনিয়ররা। সেলেসাওদের এই সফরের কারণে এবার আশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত।

ব্রাজিলের এই সফর নিশ্চিত করার পর থেকে গুঞ্জন উঠেছিল, আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াবে ভারত। একই সময়ের পড়েছে ফিফা আশিয়ান কাপ। দুটি ম্যাচে একই দল নামানো অসম্ভব ছিল ভারতের জন্য। ধারণা করা হচ্ছিল, আশিয়ান কাপে দ্বিতীয় সারির দল নামানো হবে। তবে সেটাও হচ্ছে না। তাই গুঞ্জন সত্যি করে আশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করল ভারতীয় ফুটবল ফেডারেশন।

ভারতীয় ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা আশিয়ান কাপ থেকে নাম তুলে নিয়েছি। ব্রাজিল ম্যাচ এবং আশিয়ান কাপ একইসঙ্গে খেলা সম্ভব নয়।‘

আশিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে এবারই প্রথম ফিফা এই প্রতিযোগিতা আয়োজন করছে। ভারত অবশ্য অংশগ্রহণের সুযোগ পেয়েছিল আশিয়ান-বহির্ভূত দেশ হিসাবে। শেষ পর্যন্ত ফিফার সেই আমন্ত্রণ ফিরিয়ে দিলো তারা। ভারতের গ্রুপে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

এদিকে সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া ফেডারেশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন, ‘কর্মসমিতির সভায় আমি জোর দিয়েছি আশিয়ান কাপে খেলার জন্য। সাফ প্রতিযোগিতার থেকে এটা অনেক ভালো প্রতিযোগিতা। খেললে অংশগ্রহণের জন্য আলাদা টাকা পাওয়া যাবে। ভালো খেললে আকর্ষণীয় পুরস্কারও রয়েছে। সবচেয়ে বড় কথা, দলের উন্নতির জন্য ওই প্রতিযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ খেলার চেয়ে তিন-চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা অনেক ভালো। ব্রাজিল হলো ব্রাজিল। ওদের সঙ্গে খেলার অভিজ্ঞতাই আলাদা। কিন্তু খারাপ সময়ে ম্যাচটা হচ্ছে। মাত্র একটাই ম্যাচ খেলা হবে। জাতীয় দলের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য একটা ম্যাচ খেলে কী এমন লাভ হবে?’

    শেয়ার করুন:
    Advertisement
    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৩

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০৭

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    ১৩ আগস্ট ২০২৬, ২০:১৮

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫৬

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০২

    ‘মামলা দিয়ে সারাজীবন জেল খাটানোর ভয় দেখায় ওসি’

    ‘মামলা দিয়ে সারাজীবন জেল খাটানোর ভয় দেখায় ওসি’

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩০

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩২

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৮

    মানুষের প্রতি যেন আমাদের বিশ্বাস না যায় : যতীন সরকার

    মানুষের প্রতি যেন আমাদের বিশ্বাস না যায় : যতীন সরকার

    ১৩ আগস্ট ২০২৬, ২১:১৭

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    ১৪ আগস্ট ২০২৬, ০১:৪৫

    বালুঘাটে কর্মীকে থাপড়ানো সেই ইউএনও প্রত্যাহার

    বালুঘাটে কর্মীকে থাপড়ানো সেই ইউএনও প্রত্যাহার

    ১৩ আগস্ট ২০২৬, ২১:৪৪

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৬

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:২৫

    advertiseadvertise