Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপে জড়িয়ে কেইনের ভাগ্য

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১১:২০
বিশ্বকাপে জড়িয়ে কেইনের ভাগ্য

৬০ বছর আর ২৫ বছরের অপেক্ষা। দুটিই একসঙ্গে ঘুচতে হবে। ইংল্যান্ডের একমাত্র ফুটবল বিশ্বকাপ জয়ের ৬০ বছর পেরিয়ে গেছে, সেই ১৯৬৬ সালে ইংল্যান্ড জিতেছিল বিশ্বসেরার মুকুট। এরপর কতবার ‘ইট’স কামিং হোম’ গাইলেন ভক্তরা, কিন্তু তাদের চোখের সামনে দিয়ে বিশ্বকাপ অন্যের ঘরে চলে গেছে। সবশেষ কোনো ইংরেজ ফুটবলার ব্যালন ডি’অর জিতেছিলেন ২০০১ সালে, সেই মাইকেল ওয়েনের পর আর কোনো ইংরেজ ফুটবলার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের অর্জনটাও পাননি। হ্যারি কেইন আশা করছেন, এবার হয়তো হবে। একটা হলেই আরেকটা হবে। ইংল্যান্ড যদি বিশ্বকাপ জেতে, তাহলে কেইন পেতে পারেন ব্যালন ডি’অরও।

বায়ার্নের হয়ে এই মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন হ্যারি কেইন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটিই কারও সর্বোচ্চ।

পুরো ব্যাপারটা অনেকটাই গাছে কাঁঠাল গোঁফে তেলের মতো। যদিও কেইনের নিজের পারফরম্যান্স সবশেষ মৌসুমে নেহাত মন্দ নয়। সবশেষ ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখে খেলা এই ইংরেজ ফরোয়ার্ড ৫১ ম্যাচ খেলে করেছেন মোট ৬১ গোল। ‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ পুরস্কারটা কেইনই পেয়েছেন, তবে ব্যালন ডি’অরটা পাবেন কি না, তা নির্ভর করবে কেইনের বিশ্বকাপ পারফরম্যান্সের ওপর। পুরস্কার যদিও উয়েফাই দেয়, তবে তারা সহ-আয়োজক।

দ্বিতীয় সর্বোচ্চ ৪২ গোল করেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। কেইন তার চেয়ে এগিয়ে ১৯ গোলে।

মূল উদ্যোগটা ছিল ফ্রান্স ফুটবল ও লে’কিপ ম্যাগাজিনের। সেই লে’কিপকে দেওয়া সাক্ষাৎকারেই কেইন বলেছেন, ‘আমি নিশ্চিতভাবেই ফেভারিটদের তালিকায় থাকব। এই মৌসুমে আমি যেসব ট্রফি জিতেছি এবং যতগুলো গোল করেছি, সেই বিচারে আমি ব্যালন ডি’অরের দৌড়ে ভালোভাবেই থাকব। তা ছাড়া ইংল্যান্ড যদি বিশ্বকাপ জিততে পারে, তবে বুঝতেই পারছেন পুরস্কারটি কোনো ইংলিশ খেলোয়াড়ের হাতেই ওঠার সম্ভাবনা বেশি; যদিও চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ফলও এখানে বিবেচনায় রাখতে হবে। বর্তমান ব্যালন ডি’অর ফেভারিটদের দিকে তাকালে দেখা যাবে সেখানে মাইকেল অলিস আছে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা খেলোয়াড়রা আছে এবং আমিও আছি।’

আমি নিশ্চিতভাবেই ফেভারিটদের তালিকায় থাকব।  এই মৌসুমে আমি যেসব ট্রফি জিতেছি এবং যতগুলো গোল করেছি, সেই বিচারে আমি ব্যালন ডি’অরের দৌড়ে ভালোভাবেই থাকব। তা ছাড়া ইংল্যান্ড যদি বিশ্বকাপ জিততে পারে, তবে বুঝতেই পারছেন পুরস্কারটি কোনো ইংলিশ খেলোয়াড়ের হাতেই ওঠার সম্ভাবনা বেশি

কেইনের দল বায়ার্ন মিউনিখ অবশ্য চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি, পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন হওয়া প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে হেরে যায় বাভারিয়ানরা।

চারজন ইংলিশ খেলোয়াড় জিতেছেন ব্যালন ডি’অর। ফ্রান্সের পাঁচজন আর জার্মানি-ইতালির জিতেছেন চারজন করে।

তবে ঘরোয়া লিগ এবং কাপ দুই-ই জিতেছে বায়ার্ন, সঙ্গে ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে কেইনের ব্যালন ডি’অর ঠেকায় কে! মনে আশার বেলুন ফুলিয়েই কেইন বলেছেন, ‘এই মৌসুমে আমি যেভাবে খেলেছি, যেভাবে একের পর এক ট্রফি জিতেছি এবং যতগুলো গোল করেছি— সব মিলিয়ে আমার মনে হয় এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আমি থাকবই। এর ওপর যদি আমি বিশ্বকাপও জিতে নিতে পারি... তাহলে বুঝতেই পারছেন, ট্রফিটা কোনো ইংলিশ খেলোয়াড়ের হাতে ওঠার সম্ভাবনাই সবচেয়ে বেশি।’

সর্বশেষ ৭টি বিশ্বকাপের বছরে ব্যালন ডি’অর জিতেছেন বিশ্বজয়ী চারজন। ২০২২ সালে মেসি বিশ্বকাপ জিতেছিলেন ডিসেম্বরে, তাই ব্যালন ডি’অর পান ২০২৩-এ।

নিজেকে সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ীদের একজন হিসেবেই দেখেন কেইন, ‘ব্যালন ডি’অরের সবশেষ কয়েক বছরের বিজয়ীর দিকে তাকালে এটি নিশ্চিতভাবেই বোঝা যায় যে, শেষ পর্যন্ত বড় ম্যাচ এবং বড় টুর্নামেন্টগুলোর পারফরম্যান্সই মূল পার্থক্য গড়ে দেয়। আর চলতি বছর আমার অর্জনের পাশে যখন আপনি সেই বিষয়গুলোকে যোগ করবেন, তখন আমার মনে হয় সেই তালিকায় আমি বেশ ভালোভাবেই থাকব।’

বুন্দেসলিগায় কেইনের গোল ৩১ ম্যাচে ৩৬টি। তাতে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু।

বিশ্বকাপ যদি ইংল্যান্ড জিতেই যায়, তাহলে কোনো সন্দেহ নেই কেইনের দাবি জোরালো হবে। তবে তিন সিংহের দল বিশ্বকাপটা আদৌ জিততে পারবে কি না, সেটিই বরং বড় প্রশ্ন। তিন সিংহ মিলে হুংকার তো দেয় ঠিকই, কিন্তু শিকার তো গত ৬০ বছর ধরেই ফসকে যাচ্ছে!

ইংল্যান্ডব্যালন ডি’অরহ্যারি কেইন
    শেয়ার করুন:
    Advertisement
    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    advertiseadvertise