Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

কঙ্গোকে হারিয়ে নকআউটের টিকিট কাটল কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩৬
কঙ্গোকে হারিয়ে নকআউটের টিকিট কাটল কলম্বিয়া

সংগৃহীত ছবি

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি যেন একাই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন কলম্বিয়ার সামনে। একের পর এক দুর্দান্ত সেভে প্রথমার্ধেই গোলবঞ্চিত করেন লুইস দিয়াজ-হামেস রদ্রিগেজদের। তবে শেষদিকে আর কলম্বিয়ার আক্রমণ সামলাতে পারেনি কঙ্গোর রক্ষণভাগ। দানিয়েল মুনোজের একমাত্র গোলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে নেস্তর লোরেঞ্জোর দল।

বুধবার ‘কে’ গ্রুপের ম্যাচের শুরু থেকে কঙ্গোর ওপর ছড়ি ঘোরাতে থাকে কলম্বিয়া। চতুর্থ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন মুনোজ। জোহান মোজিকার পাস থেকে লুইস সুয়ারেজের শট এমপাসি ফিরিয়ে দিলে ফিরতি বলে ফাঁকা পোস্টে শট মারতে ব্যর্থ হন ক্রিস্টাল প্যালেসের এই ফুল-ব্যাক। এর দুই মিনিট পরেই হেডে বল জালে পাঠালেও বিল্ড-আপে অফসাইড থাকায় গোলটি বাতিল করেন রেফারি মাউরিজিও মারিয়ানি। কঙ্গোর গোলরক্ষক এমপাসির সৌজন্যে প্রথমার্ধ থাকে গোলশূন্য।

আরও পড়ুন

ম্যাচ জিতল কলম্বিয়া, মন জিতল নবাগত উজবেকিস্তান

১৮ জুন ২০২৬

উজবেকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের মতোই এই ম্যাচেও কলম্বিয়ার কোচ নেস্তর লোরেঞ্জোর বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়। ৫৮ মিনিটে অধিনায়ক হামেস রদ্রিগেজের জায়গায় মাঠে নামেন হুয়ান ফার্নান্দো কিনতেরো। মাঠে নেমেই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে শুরু করেন তিনি। ম্যাচের ৭৬ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।

জেফারসন লেরমার পাস থেকে কিনতেরো বল বাড়ান স্ট্রাইকার কর্ডোবাকে। কর্ডোবা দারুণ এক পাসে ফাঁকায় থাকা মুনোজকে বল বাড়িয়ে দিলে প্রথম ছোঁয়াতেই নিখুঁত শটে বল জালে পাঠান এই ফুল ব্যাক। গোল খাওয়ার পর কঙ্গো ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের ৮০ মিনিটে লুই দিয়াজ বল জালে জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়। এর ঠিক এক মিনিট আগে দিয়াজের আরেকটি গোল বাতিল হয়েছিল ফাউলের কারণে।

আরও পড়ুন

সুখবর দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

২৪ জুন ২০২৬

ম্যাচের ৯০ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল কঙ্গো। তবে মবুকুর দূরপাল্লার জোরালো শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাস। শেষ মুহূর্তে লেরমা কঙ্গোর মিডফিল্ডার মবুকুকে কনুই দিয়ে আঘাত করায় হলুদ কার্ড দেখেন। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের কষ্টার্জিত কিন্তু যোগ্য জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া। ২৭ জুন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তারা পর্তুগালের মুখোমুখি হবে।

ডিআর কঙ্গোকলম্বিয়া২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন