Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

ম্যাচ জিতল কলম্বিয়া, মন জিতল নবাগত উজবেকিস্তান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:২২
ম্যাচ জিতল কলম্বিয়া, মন জিতল নবাগত উজবেকিস্তান

সংগৃহীত ছবি

বিশ্বকাপের নবাগত দল উজবেকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বেশ কাঠখড় পোড়াতে হলো কলম্বিয়াকে। ম্যাচের অন্তিমমুহূর্ত পর্যন্ত চরম উত্তেজনা ছড়িয়ে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নেস্তোর লরেঞ্জোর দল। ঐতিহাসিক এস্তাদিও আসতেকায় এই জয়ের ফলে গ্রুপ ‘কে’-এর অন্য ম্যাচে পর্তুগালের পয়েন্ট হারানোর পূর্ণ সুযোগ নিল কলম্বিয়ানরা।

২০২২ বিশ্বকাপে জায়গা না পাওয়া কলম্বিয়া এবার টুর্নামেন্টে ফিরল দুর্দান্ত এক জয় দিয়ে। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের টেবিলের শীর্ষ স্থান দখল করল তারা। অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে হারলেও লড়াকু পারফরম্যান্সে সবার মন জয় করেছে উজবেকিস্তান।

আরও পড়ুন

বিবর্ণ রোনালদো ছন্দহীন পর্তুগাল

১৮ জুন ২০২৬

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় কলম্বিয়া। তবে প্রথমার্ধে বারবার সুযোগ হাত ছাড়া করায় ম্যাচটি তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ম্যাচের আসল রোমাঞ্চ ছড়ায় বিরতির পর। দ্বিতীয়ার্ধের শুরুতেই কলম্বিয়াকে স্তব্ধ করে দেয় উজবেকরা। ম্যাচের ৫৯ মিনিটে আব্বোসবেক ফায়জুল্লায়েভ দুর্দান্ত এক গোল করে উজবেকিস্তানকে সমতায় ফেরান। বিশ্বকাপের মঞ্চে এটিই উজবেকিস্তানের প্রথম গোল।

তবে নবাগতদের সেই স্বস্তির স্থায়িত্ব ছিল মাত্র কয়েক মিনিট। ৬৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে কলম্বিয়ার ত্রাতা হয়ে আসেন রিয়াল মাদ্রিদ তারকা লুইস দিয়াজ। প্রথম ছোঁয়াতেই উজবেক গোলরক্ষক উটকির ইউসুপভকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোল উদ্‌যাপনে মেতে ওঠেন এই ফরোয়ার্ড।

আরও পড়ুন

রোনালদোর স্বার্থপর আচরণের কঠোর সমালোচনায় থিয়েরি অঁরি

১৮ জুন ২০২৬

ম্যাচের শেষ দিকে নাটকীয়তা রূপ নেয় চরমে। গোল পরিশোধে মরিয়া উজবেকিস্তান ম্যাচের যোগ করা সময়ে (৯১ মিনিটে) সমতায় ফেরার এক সুবর্ণ সুযোগ হাত ছাড়া করে, মোজগোভয়ের শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের একদম শেষ বাঁশি বাজার আগমুহূর্তে কারিমোভের একটি দূরপাল্লার জোরালো শট কলম্বিয়ার গোলপোস্টের ক্রসবারে লেগে ফিরে আসলে নিশ্চিত রক্ষা পায় লরেঞ্জোর দল।

উজবেকিস্তানের এই আক্রমণের ঝড়ের মাঝেই ম্যাচের ৯৬ মিনিটে (৯০+৯ মিনিট) পাল্টা মরণকামড় দেয় কলম্বিয়া। বদলি হিসেবে নামা কুচো হার্নান্দেজের বাড়ানো চমৎকার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আরেক বদলি খেলোয়াড় হ্যামিন্টন কাম্পাজ। দিনের অন্য ম্যাচে শক্তিশালী পর্তুগাল ও ডিআর কঙ্গো ১-১ গোলে ড্র করায়, এই জয়ে গ্রুপ ‘কে’-এর এককভাবে শীর্ষে চলে গেল কলম্বিয়া।

কলম্বিয়াউজবেকিস্তান২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ