Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিবর্ণ রোনালদো ছন্দহীন পর্তুগাল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৩৩
বিবর্ণ রোনালদো ছন্দহীন পর্তুগাল

কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, লিওনেল মেসি; প্রত্যেকেই এবারের বিশ্বকাপে নিজ নিজ দলের প্রথম ম্যাচে পেয়েছেন একাধিক গোলের দেখা। তাই পর্তুগালের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে

নিয়েও তৈরি হয়েছিল প্রত্যাশার পাহাড়। কিন্তু প্রথম ম্যাচেই হতাশ করল পর্তুগাল, হতাশ করলেন রোনালদো। কঙ্গোর বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার পরও গোল হজম করে ১-১ সমতায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে হিউস্টনে। প্রতিবেশী স্পেনের মতোই আফ্রিকার একটা দলের সঙ্গে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগ করল পর্তুগাল; পার্থক্য শুধু একটাই যে, তারা অন্তত একটা গোল করেছে।

১৯৭৪ বিশ্বকাপে জায়ার নামে খেলেছিল কঙ্গো ডিআর। তিন ম্যাচের সবকটিতেই হেরেছিল তারা, হজম করেছিল ১৪ গোল আর করতে পারেনি একটিও। ২০২৬ বিশ্বকাপে তারা সুযোগ পেয়েছে ৫২ বছর পর, আন্তঃমহাদেশীয় প্লেঅফে জ্যামাইকাকে হারিয়ে। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেই গোলের দেখা পেয়েছে কঙ্গো। বিশ্বকাপে কঙ্গোর হয়ে প্রথম গোলটা ইয়োইয়ানে উইসার। ফ্রান্সে জন্মানো উইসা খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলে।

ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। জোয়াও নেভেসের হেড এগিয়ে নেয় গতবারের কোয়ার্টার ফাইনালিস্টদের। প্যারিস সেন্ত জার্মেইতে খেলা এ মিডফিল্ডারের পর্তুগালের হয়ে বিশ্বকাপে এটাই প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচেই তিনি পেয়েছেন গোলের দেখা। এর আগে পর্তুগালের হয়ে তিনটি গোল তিনি করেছিলেন আর্মেনিয়ার বিপক্ষে, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। প্রথমার্ধের ইনজুরি সময়ে উইসার গোলে সমতা ফেরায় কঙ্গো। সতীর্থের ক্রসে হেডে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে পর্তুগালের জোয়াও ক্যানসেলো বল জালে পাঠালেও সেটা অফসাইডে বাতিল হয়েছে। সেটাই বলা যায় পর্তুগিজদের সেরা সাফল্য। এর বাইরে গোলের জোরালো কোনো সুযোগই সৃষ্টি করতে পারেনি রবার্তো মার্তিনেসের শিষ্যরা। বরং ৭৭ মিনিটে দারুণ বিল্ডআপের পর গোলকিপারকে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারলেন সেদ্রিক বাকাম্বু। রিয়াল বেতিসে খেলা বাকাম্বু পারেননি কঙ্গোর হয়ে দ্বিতীয় গোলটা করতে। ফলে ১-১ সমতায় শেষ হয়েছে ‘কে’ গ্রুপের প্রথম ম্যাচ। বলের দখলে পর্তুগাল এগিয়ে থাকলেও গোলমুখী প্রচেষ্টায় কঙ্গোই এগিয়ে। রোনালদোও পারেননি কোনো সুযোগ সৃষ্টি করতে। প্রথম ম্যাচ শেষে শুধু হতাশাই উপহার দিলেন ভক্তদের।

ক্রিস্তিয়ানো রোনালদোপর্তুগালকঙ্গো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

    অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন