Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

লুইস সুয়ারেজ

আমি অসহায় বোধ করছি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৫৬
আমি অসহায় বোধ করছি

কেপ ভার্দের বিপক্ষে ২-২ গোলের ড্র। এই এক ড্রয়েই বিশ্বকাপে উরুগুয়ের নকআউট পর্বের সমীকরণ কঠিন হয়ে গেছে। মাঠের বাইরে বসে দলের এমন বিপর্যয় দেখে আর চুপ থাকতে পারলেন না উরুগুয়ের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ। যুক্তরাষ্ট্রে ফিফা ও কনমেবলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে অবশেষে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন এল পিস্তোলেরো।

জাতীয় দল থেকে অবসর নেওয়া সুয়ারেজ এবারই প্রথম দর্শক হিসেবে বিশ্বকাপ দেখছেন। দলের বিপর্যয়ে সাবেক এই বার্সা তারকা বলেন, ‘আমি খুবই অসহায় বোধ করছি, কারণ মাঠে নেমে দলকে সাহায্য করার উপায় নেই। কিন্তু একজন খেলোয়াড়ের সেই অ্যাড্রেনালিন রাশ এখনো আমার ভেতর কাজ করে। এর বাইরে একজন বাবা হিসেবে নিজের সন্তানদের (উরুগুয়ের হার দেখে) কষ্ট পেতে দেখাও ভীষণ কঠিন। তবে এখন এটাই আমার ভূমিকা। আমার সতীর্থদের এভাবে ভেঙে পড়তে দেখে একটা তেতো অনুভূতি হচ্ছে। তবে আমি ওদের বলেছি শক্ত থাকতে, ওরা ঠিকই এই পরিস্থিতি কাটিয়ে উঠবে।’

আরও পড়ুন

উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

২২ জুন ২০২৬

১৪৩ ম্যাচে ৬৯ গোল করা সুয়ারেজ ২০১০ থেকে ২০২২ পর্যন্ত টানা চারটি বিশ্বকাপে উরুগুয়ের আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন। এবারও বিশ্বকাপের দল ঘোষণার আগে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার কড়া সমালোচনা করেছিলেন সুয়ারেজ। পরে দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও বিয়েলসা তাকে প্রাথমিক স্কোয়াডেও রাখেননি। তবে এবারের মহাগুরুত্বপূর্ণ মুহূর্তে কোচের ওপর ক্ষোভ না ঝেড়ে বরং সুর নরম করলেন ইন্টার মায়ামির এই স্ট্রাইকার।

আগামী শুক্রবার গুয়াদালাহারায় স্পেনের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ নিয়ে সুয়ারেজ বলেন, ‘আমার মনে হয় জাতীয় দল যখন এমন খাদের কিনারায় চলে আসে, তখন পরিস্থিতি সামলানোর জন্য প্রতিটি কোচেরই নিজস্ব কিছু পরিকল্পনা থাকে। উরুগুয়ান হিসেবে স্পেনের বিপক্ষে ম্যাচটি দারুণ হবে বলে আশা করছি। আমরা এমন কঠিন পরিস্থিতি পছন্দ করি। আশা করি কোচ সঠিক সিদ্ধান্তই নেবেন যাতে শুক্রবার উরুগুয়ে একটা দারুণ ম্যাচ উপহার দিতে পারে।’

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে উরুগুয়ে যখন ধুঁকছিল, তখন সুয়ারেজের জন্য একটি মুহূর্ত ছিল ভীষণ আবেগের। দলের প্রথম গোলটি করার পর দুই আঙুলে চুমু খেয়ে সুয়ারেজের ট্রেডমার্ক স্টাইলে উদযাপন করেন মাক্সি আরাউহো। ভিআইপি বক্সে বসে সেই দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারেননি সুয়ারেজ, ‘এটি আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। আমি মোটেও এটা আশা করিনি। মাক্সির সাথে আমার সম্পর্ক অনেকদিনের। ম্যাচ শেষে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। ওর এই আচরণই প্রমাণ করে ও কত বড় মনের মানুষ এবং এই দলটার আমার প্রতি কতটা ভালোবাসা রয়েছে।’

লুইস সুয়ারেজউরুগুয়ে২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ