Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সবার আগে মেক্সিকো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:১৯
সবার আগে মেক্সিকো

১৯৯৪ থেকে ২০১৮— টানা সাত বিশ্বকাপে শেষ ১৬-তে খেলেছিল মেক্সিকো। সাফল্যের এই গাড়ি থামে কাতারে, তারা ছিটকে যায় গ্রুপ পর্ব থেকেই। চার বছর পর সহ-স্বাগতিক হয়ে গ্রুপ পর্বের বাধা পার হলো তারা। লুইস রোমোর একমাত্র গোলে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে সবার আগে দ্বিতীয় পর্ব বা শেষ ৩২ নিশ্চিত করল মেক্সিকো।

১৯৯৮ সালে ফ্রান্সের পর তারাই প্রথম স্বাগতিক দল, যারা প্রথম দুই ম্যাচে কোনো গোল হজম না করেই পেয়েছে জয়ের দেখা। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেরা হয়ে পরের ধাপে যাওয়া অনেকটাই নিশ্চিত মেক্সিকোর।

চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারানোর তরতাজা স্মৃতি নিয়ে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে এস্তাদিও গুয়াদালহারায় খেলতে নেমেছিল এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে আক্রমণের বন্যা বইয়ে দিয়েও গোল পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে মেক্সিকো ঘুরে দাঁড়িয়ে ঠিকই গোল আদায় করে নেয়। কোরিয়া গোলকিপার কিম সেউন গিউর গ্লাভস ফসকালে দারুণ প্লেসিংয়ে স্বাগতিকদের এগিয়ে নেন লুইস রোমো।
৩১ বছর বয়সী রোমো খেলেন মেক্সিকোর ক্লাব সি ডি গুয়াদালহারায়। এই ক্লাবের হোম ভেন্যু এস্তাদিও আকরন, সেখানকার প্রতিটি ঘাসই তার চেনা। সেই এস্তাদিও আকরনেই ৫০তম মিনিটে গোল করে বিশ্বকাপ অভিষেকটা রাঙালেন তিনি।

ম্যাচের ৭৫ মিনিটে অবশ্য রাউল জিমেনেসকে গোল করতে দেননি কোরিয়া কিপার। দারুণ তৎপরতায় রাউলের শট রুখে দেন গিউ। সমতা ফেরানোর সুযোগ এসেছিল দক্ষিণ কোরিয়ান অধিনায়ক সন হিউং-মিনের সামনে। তিনি গোলকিপার রাউল রানহেলকে পরাস্ত করলেও অফসাইডের কারণে গোল পায়নি এশিয়ার দলটি। প্রথম দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করলেও ম্যাচে নিজেদের খেলায় খুশি নন একমাত্র গোলদাতা রোমো। মেক্সিকান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মনে হয় না দাপটে নিজেদের খেলাটা খেলতে পেরেছি। তবে জয়ই গুরুত্বপূর্ণ। এই জয়ে গতবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ না পড়াটা নিশ্চিত হয়েছে আমাদের।’

কোচ হাভিয়ের আগুইরের কণ্ঠেও একই সুর, ‘২০০২ বিশ্বকাপে আমরা ইতালিকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে ছিলাম। এবারও এখনো শীর্ষে। তবে পরিসংখ্যান বড় কিছু নয়। আমরা ম্যাচটি ভালো খেলিনি। প্রতিপক্ষ সেই সুযোগই দেয়নি। আরও কঠিন সময় আসছে সামনে।’

‘এ’ গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা ১-১ গোলে ড্র করায় সমীকরণটা এখন অনেকটাই উন্মুক্ত। মেক্সিকো এরই মধ্যে নাম লিখিয়েছে শেষ ৩২-এ। তারাই সম্ভবত হবে গ্রুপসেরা। গ্রুপের শেষ ম্যাচ ডে’তে জানা যাবে দ্বিতীয় হয়ে কারা যাবে পরের ধাপে। ২৫ জুন কোরিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সেদিন একই সময়ে মেক্সিকোর প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র।

চেক প্রজাতন্ত্রফ্রান্সমেক্সিকোদক্ষিণ কোরিয়াবিশ্বকাপগ্রুপ পর্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে