- এক মাস আগে(০২:৫২)

অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ ১৬তে মিশর
আগে গোল করা, এরপর আত্মঘাতী গোলে প্রতিপক্ষের সমতায় ফেরা, তারপর টাইব্রেকারে জয়। নাটকীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ ১৬ তে পৌঁছে গেল মিশর, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনা
- এক মাস আগে(০২:১৮)

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধও শেষ, এখন পেনাল্টি শুটআউট
অতিরিক্ত সময়ের ৩০ মিনিটের খেলাও শেষ হয়েছে, খেলায় এখনো ১-১ সমতা। খেলা গড়িয়েছে টাইব্রেকারে। শেষ বাঁশির মিনিট খানেক আগে গোলরক্ষক প্যাট্রিক বিচকে তুলে নিয়ে অভিজ্ঞ ম্যাথু রায়ানকে নামিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ টোনি পপোভিচ। রায়ান জাতীয় দলে ১০৫ তম ম্যাচ খেলতে নামলেন। মিশরের কোচ হোসাম হাসান হোসেইন নির্ধারিত ৫ পরিবর্তন করলেও আত্মঘাতী গোল দেয়া হানিকে এখনো রেখেছেন একাদশে।
হ্যারি সুটার মিস করেছেন প্রথম পেনাল্টি, মিশরের সাবের গোল করেছেন। দ্বিতীয় শটে অস্ট্রেলিয়া ও মিশর, দুই দলই পেয়েছে গোলের দেখা। তৃতীয় পেনাল্টিতে মিশরের সালাহ গোল করেছেন, অস্ট্রেলিয়ার হ্যারিংটন লাগিয়েছেন ক্রসবারে।
- এক মাস আগে(০১:৪৯)
১-১ সমতায় খেলা গড়াল অতিরিক্ত সময়ে
যোগ করা সময়ে দারুণ সেভ করে অস্ট্রেলিয়াকে গোল হজমের হাত থেকে বাঁচিয়েছেন সকারুদের গোলরক্ষক প্যাট্রিক বিচ। রাবিয়ার হেড বাম হাত বাড়িয়ে ঠেকিয়েছেন কর্নারের বিনিময়ে। কর্নারে বল পাওয়া সালাহ'র শটও ঠেকিয়েছেন। এরপরই বেজেছে ৯০ মিনিট শেষের বাঁশি। এখন খেলা হবে অতিরিক্ত সময়ের ৩০ মিনিট।
- এক মাস আগে(০১:৩৬)
নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হতে আর মাত্র ৫ মিনিট বাকি। ৮৫ মিনিটের খেলা শেষ হয়েছে, এখনো ম্যাচে ১-১ সমতা। মো সালাহকে বোতলবন্দী করে অকার্যকর করে রেখেছে অস্ট্রেলিয়া
- এক মাস আগে(০১:৩৪)

দ্বিতীয় পানি পানের বিরতি শেষে ১-১ সমতা
এই বিশ্বকাপে দ্বিতীয়ার্ধের পানি পানের বিরতি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচরা এই সময়েই কৌশলে পরিবর্তন আনছেন, এই সময়ের পরেই গোল করে জিতেছে পিছিয়ে থাকা ব্রাজিল ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়াও পিছিয়ে পড়ে সমতা ফিরিয়েছে, নির্ধারিত সময়ের বাকি মিনিট বিশেকে তারা কি পারবে আরো গোল করতে? নাকি ধারার বিপরীতে গোল করবে মিশর।
- এক মাস আগে(০১:১৯)

হানি যখন হেমলক!
যে রেকর্ডটা কেউই করতে চাইবেন না, সেটাই করলেন মিশরের রাইট-ব্যাক মোহাম্মদ হানি। প্রথম ফুটবলার হিসেবে একই বিশ্বকাপ আসরে দুটো আত্মঘাতী গোল করেছেন হানি। আগেরটি করেছেন বেলজিয়ামের বিপক্ষে, এরপর আজ করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। হানি তাই হয়ে গেছেন মিশরের জন্য হেমলক!
- এক মাস আগে(০১:১৬)
সমতায় অস্ট্রেলিয়া, ফ্রি কিকে হেডে আত্মঘাতী গোল
ফ্রি কিকে ক্লিয়ার করতে গিয়ে হেড করে নিজেদের জালেই বল পাঠিয়েছেন মোহাম্মদ হানি। ম্যাচের ৫৪ মিনিটে জিকো ফাউল করেন ওনিলকে। বক্সের বামপ্রান্তে ফ্রি-কিক পায় অস্ট্রেলিয়া। ও'নিলের ফ্রি কিকে লাফিয়ে উঠে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন দেন হানি। এ টা আসরে তার দ্বিতীয় আত্মঘাতী গোল। কিছুক্ষণ আগে মাথায় আঘাত পেয়েছিলেন হানি।
- ২ মাস আগে(০০:৩৬)
দ্বিতীয়ার্ধের খেলা শুরু, মিশর ১-০ অস্ট্রেলিয়া
ডালাসে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। ৪৫ মিনিট খেলা শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে মিশর। ম্যাচের ১৩ তম মিনিটে ইমাম আশুর হেড থেকে করেন এখন পর্যন্ত ম্যাচের একমাত্র গোলটি। এই ৪৫ মিনিটে অস্ট্রেলিয়ার গোলের প্রচেষ্টা ছিল ৭ বার, গোলমুখী প্রচেষ্টা ছিল ২টি। তবে এখন পর্যন্ত গোলমুখের তালা খুলতে ব্যর্থ অস্ট্রেলিয়া। বিরতির পর শুরু হয়েছে খেলা। একাদশে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া, জার্ডন বসকে বসিয়ে কাই ট্রেউনকে নামিয়েছেন কোচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলমুখী শট ছিল মিশরের মারমুশের তবে বল যায় পোস্টের বাইরে দিয়ে।
- ২ মাস আগে(০০:২৩)

প্রথম পানি পানের বিরতিতে মিশর ১-০ অস্ট্রেলিয়া
ম্যাচের ২৩ মিনিট অতিবাহিত হয়েছে, রেফারি সংকেত দিয়েছেন প্রথম পানি পানের বিরতির। ম্যাচের ১৩ তম মিনিটে আশুর হেড থেকে গোল করে এগিয়ে রেখেছেন মিশরকে। বেলজিয়ামের বিপক্ষেও দারুণ একটি গোল করেছিলেন আশুর, এই টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোলের দেখা পেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
- ২ মাস আগে(০০:১৫)

আশুরের গোলে এগিয়ে মিশর
আশুরের গোলে এগিয়ে গেল মিশর। বক্সের কোণ থেকে তাঁর নেওয়া ফ্রি-কিকটি প্রথমে আরভিন প্রতিহত করলেও রি-সাইকেলড বল থেকে ব্যাক-ইন করেন হাফেজ। সেখান থেকেই হেডে বিচকে পরাস্ত করে চলতি টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন আশুর। তার গোলটি এই বিশ্বকাপের ২৫০তম গোল।
- ২ মাস আগে(০০:০৯)
মিশরের গোল
১৩ মিনিট- গোল করলেন মিশরের ইমাম আশুর গোল করে দলকে এগিয়ে দিলেন ১-০ ব্যবধানে
- ২ মাস আগে(২৩:৫৩)

লক্ষ্যভ্রষ্ট শট অস্ট্রেলিয়ার
৫ মিনিট-মিশরের ডিফেন্স লাইন ভোলপাতোকে আটকাতে ব্যর্থ হওয়ায় কিছুটা ফাঁকা জায়গা পেয়ে যান তিনি। সেখান থেকেই গোলপোস্ট লক্ষ্য করে শট নেন, যা ক্রসবারের ওপরের অংশ স্পর্শ করে বাইরে চলে যায়! অল্পের জন্য প্রথম দিকেই গোলের সুযোগ মিস করল অস্ট্রেলিয়া।
Invalid date
অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ ১৬তে মিশর






