Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ ছেড়ে সন্তানের কাছে যেতে চাওয়ায় সমালোচনার মুখে দোকু

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২১:৪২
বিশ্বকাপ ছেড়ে সন্তানের কাছে যেতে চাওয়ায় সমালোচনার মুখে দোকু

সংগৃহীত ছবি

সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বেলজিয়ামের বিশ্বকাপ দল ছেড়ে যেতে চাওয়ার কথা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন উইঙ্গার জেরেমি দোকু।

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে দোকুর স্ত্রী শিরিনের প্রথম সন্তান জন্মের কথা রয়েছে। তখন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের খেলা চলবে। সেই সময় বেলজিয়াম টুর্নামেন্টে থাকলেও দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন ম্যানচেস্টার সিটির এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সন্তান জন্মের সময়টার গুরুত্ব উল্লেখ করে দোকু বলেন, ‘এটা আমার প্রথম সন্তান, তাই অবশ্যই সেখানে থাকতে চাই। আমি কী চাই জিজ্ঞেস করলে বলব, কেউই প্রথম সন্তানের জন্মের মুহূর্তটি মিস করতে চায় না। তবে ফুটবলে অনেক কিছু বিবেচনা করতে হয়, সেটাও আমি জানি। ফেডারেশন খেলোয়াড়দের পাশে থাকে এবং তাদের পরিস্থিতি বোঝে। আমরা দেখি কী করা যায়।’

তবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার এই পরিকল্পনা ফরাসি স্পোর্টস পাবলিকেশন লেকিপের চ্যানেলের উপস্থাপক ফ্রান্স পিয়েরঁর তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। লেকিপের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি সন্তানের জন্মের সময় বাবাকে "সম্পূর্ণ অকেজো" বলে মন্তব্য করেন।

পিয়েরঁ মনে করেন বিশ্বকাপ বাদ দিয়ে সন্তানের কাছে যাওয়া যুক্তিহীন, ‘বিশ্বকাপ একটি অবিশ্বাস্য আনন্দের অভিজ্ঞতা। শত শত ফুটবলার আপনার জায়গায় থাকতে মরিয়া হয়ে উঠত। হয়তো জীবনে আর এই সুযোগ নাও আসতে পারে। ছেলেবেলার স্বপ্ন পূরণ হচ্ছে, অথচ আপনি সব ছেড়ে সন্তানের জন্মে উপস্থিত থাকতে চলে যাবেন — যে মুহূর্তে বাবা সম্পূর্ণ অকেজো।’

পিয়েরঁর এই মন্তব্যের পর অনলাইনে দোকুর পক্ষে ব্যাপক সমর্থন আসে। ২০০০ সালের সিডনি অলিম্পিকে ফ্রান্সের হয়ে লাইট-ফ্লাইওয়েট বিভাগে স্বর্ণ জেতা অবসরপ্রাপ্ত বক্সার ব্রাহিম আসলুমও সমালোচনা করেন পিয়েরঁর, ‘একটি শিশু মানে আপনার সারাটা জীবন। বিশ্বকাপ শেষ হলে শেষ হয়ে যায়।’

পরে নিজের এক্স পেজে দেওয়া বিবৃতিতে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ক্ষমা চান পিয়েরঁ, ‘আমি একটি বিতর্কিত আলোচনার প্রেক্ষাপটে ব্যক্তিগত মতামত প্রকাশ করছিলাম। এই মন্তব্যগুলো অনেককে আঘাত করেছে বা কষ্ট দিয়েছে বুঝতে পারছি এবং এজন্য আমি দুঃখিত। সন্তান ও সঙ্গীর পাশে বাবার ভূমিকাকে ছোট করার কোনো উদ্দেশ্য আমার ছিল না।’

এদিকে, বেলজিয়াম নিশ্চিত করেছে যে অসুস্থতার কারণে ইরানের বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে (বাংলাদেশ সময় রাত ১টা) খেলতে পারবেন না দোকু। উদ্বোধনী ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রুডি গার্সিয়ার দল।

জেরেমি দোকুবেলজিয়াম২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise