Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আর্জেন্টিনার সাফল্য

যখন অলৌকিক ছিল স্বাভাবিক

খালিদ রাজ
খালিদ রাজ
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২১:৪৪
যখন অলৌকিক ছিল স্বাভাবিক

আজকের শিশুর কাছে আর্জেন্টিনা মানেই ফাইনাল। বিশ্বকাপ মানেই শেষ দিন পর্যন্ত টিকে থাকা। লিওনেল মেসি মানেই হাসিমুখে ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা। অথচ ওই শিশু জানবে না, একসময় একটা পুরো দেশ শুধু একটি ফাইনাল দেখার অপেক্ষায় থেকেছে বছরের পর বছর!

ইতিহাসের একটা অদ্ভুত স্বভাব আছে। যখন কোনো অলৌকিক ঘটনা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন মানুষ সেটাকে অলৌকিক বলে মনে রাখে না। সেটা হয়ে যায় ‘স্বাভাবিক’। এখনকার আর্জেন্টাইন সমর্থকরা ঠিক সেটাই করছে। তারা হয়তো ভুলেই গেছে, ফাইনালে ওঠা কতটা কঠিন।

১২৮ বছরের আর্জেন্টিনা ফুটবলের ইতিহাস একটি নদীর মতো। কখনো তার জল উচ্ছ্বসিত। কখনো গভীর। কখনো রক্তাক্ত। ১৯৭৮-এ সিজার লুইস মেনোত্তির হাতে বিশ্বকাপ উঠেছিল। ১৯৮৬’তে ডিয়েগো ম্যারাডোনা পৃথিবীকে শিখিয়েছিলেন, একজন মানুষও কখনো কখনো ইতিহাসের চেয়ে বড় হয়ে উঠতে পারে। ১৯৯০-এ স্বপ্ন ভেঙেছিল। তারপর...

একটি দীর্ঘ মরুভূমি। ২৮ বছরের অপেক্ষা। যেখানে প্রতিটি জুন মানে নতুন আশা। প্রতিটি জুলাই মানে নতুন কান্না। ১৯৯৪ সালে ম্যারাডোনার চোখে ছিল অবিশ্বাস। ২০০৬ সালে হোসে পেকারমানের নীরবতা। ২০১৪ সালে মারাকানার অন্ধকার। ২০১৫ ও ২০১৬— টানা দুটি কোপা আমেরিকার ফাইনাল। মেসির নীরব কান্না ও একটি জাতির অসহায়তা।

সেই সময় কেউ যদি বলতেন— একদিন এই দলই বিশ্বকাপ জিতবে, আবার কোপা আমেরিকা জিতবে, আবার বিশ্বকাপের ফাইনালে উঠবে... সম্ভবত কেউ বিশ্বাস করতেন না।

ইতিহাসের সবচেয়ে সুন্দর গল্পগুলো কখনো যুক্তি মেনে লেখা হয় না। সেগুলো লেখা হয় বিশ্বাস দিয়ে। লিওনেল স্কালোনির সবচেয়ে বড় কৃতিত্ব ট্রফি নয়। তিনি একটি ড্রেসিংরুমকে পরিবার বানিয়েছেন। একজন সুপারস্টারের দলকে তিনি পরিণত করেছেন একদল সৈনিকের দলে। যেখানে গোল করলে সবাই ছুটে যায়। হারলেও সবাই একসঙ্গে কাঁদে। জিতলেও কেউ একা উদযাপন করে না। ট্যাকটিকস নয়, এই দলের সবচেয়ে বড় শক্তি একে অন্যের জন্য খেলা।

এরপর... এলো ২০২১ সালের কোপা আমেরিকা। মারাকানার সেই রাত। ২৮ বছরের অপেক্ষার সমাপ্তি। ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয়। কাতারের মরুভূমিতে ফুটবলের সবচেয়ে সুন্দর রূপকথা। যে বিশ্বকাপ শুরু হয়েছিল হোঁচট খেয়ে। শেষ হয়েছিল মহাবিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবিটি দিয়ে— মেসির হাতে বিশ্বকাপ।

তারপর আরেকটি কোপা আমেরিকা। আজ আরেকটি বিশ্বকাপ ফাইনাল।

কেউ হয়তো বলবে— এ তো পরিসংখ্যান। ১০টি অফিসিয়াল টুর্নামেন্ট। মাত্র একবার সেমিফাইনালের আগে বিদায়। বাকি সবগুলোতে শেষ পর্যন্ত লড়াই। কিন্তু না। এটা সংখ্যার গল্প নয়। এটা একটি জাতির হৃদস্পন্দনের গল্প। নিকোলাস তাগিয়াফিকো একবার বলেছিলেন— ‘আমরা অনেক কিছুই স্বাভাবিক ভেবে নিচ্ছি। অথচ এগুলো স্বাভাবিক নয়। আমরা একটি স্বপ্নের মধ্যে বাস করছি।’

স্বপ্নের সবচেয়ে নির্মম দিক কি জানেন? স্বপ্নের ভেতরে থাকলে মানুষ বুঝতেই পারে না যে সে স্বপ্ন দেখছে। জেগে ওঠার পরই কেবল বোঝা যায় কী সুন্দর ছিল সেই সময়টা।

এবার সামনে স্পেন। হয়তো আরও একটি ট্রফি। হয়তো আরও একটি মহাকাব্য। হয়তো আরও একটি রাত, যেটি কোটি মানুষ সারাজীবন মনে রাখবে। অথবা... হয়তো এমন একটি রাত, যেটি মনে করিয়ে দেবে— ফুটবল শেষ পর্যন্ত মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসে।

ফল যাই হোক, এই দলের গল্প আর শুধু ফুটবলের গল্প নয়। এটি বন্ধুত্বের গল্প। বিশ্বাসের গল্প। পুনর্জন্মের গল্প। একজন অধিনায়কের অসমাপ্ত স্বপ্নপূরণের গল্প। একজন অখ্যাত কোচের কিংবদন্তি হয়ে ওঠার গল্প। আর কোটি মানুষের বুকের ভেতর একসঙ্গে ধুকপুক করা একটি হৃদয়ের গল্প।

হয়তো ২০ বছর পরে কোনো এক বাবা তার ছেলেকে নিয়ে পুরোনো ম্যাচ দেখবেন। পর্দায় তখনও দেখা যাবে মেসির হাসি। এমিলিয়ানো মার্তিনেসের নাচ। রোদ্রিগো দে পলের উন্মাদ দৌড়। হুলিয়ান আলভারেসের নিঃশব্দ নিষ্ঠুরতা। লিওনেল স্কালোনির শান্ত মুখ।

ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করবে— ‘তোমরা কি সত্যিই এই দলটাকে নিজের চোখে দেখেছিলে?’ বাবা হয়তো কিছুক্ষণ চুপ করে থাকবেন। তারপর আস্তে করে বলবেন— ‘হ্যাঁ। আমরা ভাগ্যবান ছিলাম। আমরা এমন এক সময়ের মানুষ, যখন ফুটবল শুধু খেলা ছিল না। ফুটবল তখন মানুষের সবচেয়ে সুন্দর স্বপ্ন ছিল।’

আর সেই স্বপ্নের নাম— স্কালোনেতা।

খেলাফুটবলবিশ্বকাপ ২০২৬লিওনেল মেসিআর্জেন্টিনাবিশ্বকাপ ফাইনালআর্জেন্টিনা বনাম স্পেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise