Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচ

‘এটা তো একদম ডি মারিয়ার মতো গোল’!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৪:২০
‘এটা তো একদম ডি মারিয়ার মতো গোল’!

হোয়াং ইন-বিওমের সেই দর্শনীয় গোলের মুহূর্ত।

বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। মাঠের লড়াইয়ে ইউরোপীয় পরাশক্তিদের ২-১ ব্যবধানে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নিয়েছে এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া। তবে মেক্সিকোর গুয়াদালাহারার আকরন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি শুধু হার-জিতের জন্য নয়, বরং ফুটবলপ্রেমীদের মনে থাকবে মাঠের ভেতরের বেশ কিছু অদ্ভুত, চোখধাঁধানো এবং মজার ঘটনার জন্য।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম মুখোমুখি হয়েছিল এই দুই দল। ম্যাচে তখনো কোনো গোল হয়নি। প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় বল দখলের লড়াইয়ে চেক উইঙ্গার পাভেল সুলকের জার্সি টেনে ধরেন কোরিয়ান ডিফেন্ডার লি হান-বিওম। কোরিয়ান ডিফেন্ডারের টানের জোর এতটাই ছিল যে, সুলকের গায়ের জার্সিটি যেন কাগজের মতো মাঝখান থেকে ফালাফালা হয়ে ছিঁড়ে যায়!

আরও পড়ুন

অসাধারণ প্রত্যাবর্তনে দক্ষিণ কোরিয়ার জয়ের হাসি

১২ জুন ২০২৬

বিশ্বকাপের মতো মঞ্চে জার্সির এমন ‘নড়বড়ে’ দশা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। প্রথমার্ধে কোরিয়ান অধিনায়ক ও মহাতারকা সন হিয়ুং-মিন একের পর এক আক্রমণ করেও চেক গোলরক্ষক মাতেজ কোভারের দেয়াল ভাঙতে পারেননি। অন্যদিকে, সদ্য সমাপ্ত বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনের হয়ে ১৬ গোল করা চেক তারকা প্যাট্রিক শিকও কোরিয়ান ডিফেন্সে বোতলবন্দী ছিলেন। ফুটবল ম্যাচে কর্নার বা ফ্রি-কিক থেকে গোল হওয়া নিয়মিত ঘটনা হলেও থ্রো-ইন থেকে গোল হওয়ার দৃশ্য বেশ বিরল। ম্যাচের ৫৯ মিনিটে ঠিক এই কাণ্ডটিই ঘটিয়ে দেখায় চেক প্রজাতন্ত্র। চেক ডিফেন্ডার ভ্লাদিমির কুফাল সাইডলাইন থেকে এত জোরে এবং নিখুঁতভাবে থ্রো-ইন করেন যে, বল সরাসরি চলে যায় কোরিয়ার ছয় গজ বক্সের ভেতর। সেখানে লাফিয়ে উঠে নিখুঁত হেডে বল জালে জড়ান লাদিস্লাভ ক্রেইচি। ফুটবল আইনে থ্রো-ইনে কোনো অফসাইড না থাকায় রেফারির বাঁশিতে ১-০ গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি।

আরও পড়ুন

উদ্বোধনী ম্যাচে এত লাল কার্ড কখনো দেখেনি বিশ্বকাপ

১২ জুন ২০২৬

এর মাত্র ৮ মিনিট পর দেখা যায় ম্যাচের সবচেয়ে দর্শনীয় গোলটি। ৬৭ মিনিটে পিএসজি তারকা লি কাং-ইনের পাস থেকে ডি-বক্সে বল পান হোয়াং ইন-বিওম। ঠান্ডা মাথায় পায়ের জাদুতে চেক ডিফেন্ডার ও গোলরক্ষক কোভারকে বোকা বানিয়ে আলতো চিপে বল পাঠান জালে। গোলটি এতটাই শৈল্পিক ছিল যে, ধারাভাষ্যকাররা চিৎকার করে ওঠেন ‘এ তো একদম ডি মারিয়ার মতো গোল!’ আর্জেন্টিনার কিংবদন্তি উইঙ্গার আনহেল ডি মারিয়া যেভাবে ক্যারিয়ার জুড়ে চিপ শটে গোল করেছেন, হোয়াংয়ের ফিনিশিংয়ে ছিল সেটার ছোঁয়া।



আগামী ১৮ জুন আতলান্তায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। আর একই দিনে গুয়াদালাহারায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। 

আনহেল দি মারিয়াদক্ষিণ আফ্রিকাচেক প্রজাতন্ত্র২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:৪৬

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৯

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৭

    আলাউদ্দিন আলী স্মরণে

    আলাউদ্দিন আলী স্মরণে

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫২

    বাংলাদেশ থেকে যাচ্ছে  যন্ত্রাংশ-প্রকৌশলী দল

    বাংলাদেশ থেকে যাচ্ছে যন্ত্রাংশ-প্রকৌশলী দল

    ০৯ আগস্ট ২০২৬, ০২:৪৮

    advertiseadvertise