Agamir Somoy E-Paper
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

অসাধারণ প্রত্যাবর্তনে দক্ষিণ কোরিয়ার জয়ের হাসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৩১
অসাধারণ প্রত্যাবর্তনে দক্ষিণ কোরিয়ার জয়ের হাসি

সংগৃহীত ছবি

আধিপত্য বিস্তার করেও প্রথমার্ধে গোল পেল না দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রকে বাগে পেয়েও গোল করতে না পারায় প্রথমার্ধ থাকলো গোলশূন্য। বিরতি থেকে ফিরে চেক প্রজাতন্ত্র ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায় ৫৯ মিনিটে। তবে শেষদিকে দারুণভাবে ফিরে এসে ঠিকই কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছেড়েছে কোরিয়া। বিশ্বকাপের শুরুর দিনে ২-১ গোলের জয়ে শুরু করল এশিয়ান পরাশক্তিরা।

কোরিয়ার জয়ের নায়ক সুপার সাব ওহ হিয়ন-গিউ। ৫৯ মিনিটে হোয়াং ইন-বেয়মের অসাধারণ সমতাসূচক গোলের পর ৮০ মিনিটে গোল করে জয়ের নায়ক বনে যান হিয়ন। বিশ্ব র‌্যাংকিংয়ে ২৫তম কোরিয়া শুরুটা করেছিল দেখে শুনে। প্রথম দশ মিনিটে প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রকে পরখ করতে চেয়েছে তারা। তাই এ সময়টায় ১৫ ধাপ পিছিয়ে থাকা চেকরা চেষ্টা করেছে সুযোগ তৈরির। ধাতস্ত হয়ে ম্যাচের দশম মিনিটের পর থেকে এ ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কোরিয়ানরা।

আরও পড়ুন

মৃত্যুর মুখ থেকে ফিরে মেক্সিকোর জয়ের নায়ক রাউল

১২ জুন ২০২৬

পরিকল্পিত আক্রমণে তারা চেয়েছে গোলের দরজা খুলতে। আক্রমণভাগের মূল অস্ত্র সন হিউং-মিনকে ঘিরেই তারা চেষ্টা করেছে এগিয়ে যাওয়ার। যদিও কোরিয়া অধিনায়কের বেশ কিছু ভালো চেষ্টা অল্পের জন্য ব্যর্থ হয়। প্রথমার্ধেই তিন থেকে চারবার চেকিয়া রক্ষণে ভীতি ছড়িয়েছিলেন তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা সন।


ম্যাচের ১২তম মিনিটে লি কাং-ইন অসাধারণ বল বাড়ান লি জে-সুংয়ের কাছে। সুং বলটি নিয়ন্ত্রণে নিয়ে মার্কারকে কাটিয়ে সনের কাছে বাড়ান। কিন্তু অধিনায়কের কাছ থেকে নেওয়া শটটি ডিফেন্ডার রবিন হানাচ ব্লক করে কর্নারের বিনিময়ে চেকিয়াকে রক্ষা করেন।

৩৭তম মিনিটে আরেকটি ভালো সুযোগকে গোলে বদলে দিতে পারেননি সন। কিম মিন-জে চেকিয়া মিডফিল্ডার ইয়ারোস্লাভ জেলেনির কাছ থেকে একটি বল কেড়ে নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বল বাড়িয়ে দেন সনকে। সন বল নিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকেই জোড়ালো শট নেন, তবে তা কাছের পোস্ট ঘেষে বাইরে গেলে হতাশা নিয়েই বিরতিতে যেতে হয় দক্ষিণ কোরিয়াকে।

বিরতি থেকে ফিরেও কোরিয়ার ছিল আধিপত্য। তবে ম্যাচের ৫৯তম মিনিটে শারীরিক উচ্চতার সুযোগ নিয়ে ম্যাচে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির চাউফালের লম্বা থ্রো-ইনে অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচির নিখুঁত হেড পরাস্ত করে কোরিয়া কিপার কিম সেউং-গিউকে। তবে ৬৭ মিনিটে অসাধারণ গোলে কোরিয়াকে ম্যাচে ফেরান হোয়াং ইন-বেয়ম। পরিকল্পিত আক্রমণ থেকে আসে এই গোল। সতীর্থের থ্রু ধরে দুই মার্কার ও চেকিয়া কিপারকে বোকা বানিয়ে ঠাণ্ডা মাথায় ডান পায়ের প্লেসিংয়ে বল দূরের পোস্টে জড়িয়ে দেন বেয়ম।

আরও পড়ুন

‘কলম্বিয়ান’ কুইনোনেসের মেক্সিকান ইতিহাস

১২ জুন ২০২৬

৭৭ মিনিটে সেটপিস থেকে বল জালে জড়িয়েছিল চেক প্রজাতন্ত্র। চাউফালের ফ্রি-কিকে সাদিলেচের হেড জালে জড়ালেও অফসাইডের কারণে সেটা গোল ধরা হয়নি। চেক প্রজাতন্ত্রের গোল বাতিলের তিন মিনিট পর প্রত্যাশিত গোলটি পেয়ে যায় কোরিয়া। ডান দিক দিয়ে আক্রমণে উঠে হাওয়াং ইন-বিওম বক্সে লো-ক্রস দেন। ১১ মিনিট আগে বদলি নামা ওহ হিয়ন-গিউ প্রথম সুযোগেই দুর্দান্ত শটে চেক প্রজাতন্ত্র কিপার কোভারকে পরাস্ত করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নেন।


অতিরিক্ত সময়ের শেষ দিকে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়ে কোরিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন কিপার কিম সেউং-গিউ! গোছালো আক্রমণ থেকে বল পেয়ে হ্লোজেক বক্সে ঢুকে পাস দেন চিতিলকে। এই ফরোয়ার্ড ব্যাক-পাস করেন পেনাল্টি স্পটের দিকে। আনমার্কড সাদিলেকের প্লেসিং গোললাইনের একপাশে ঝাঁপিয়ে পড়ে ব্লক করে কোরিয়াকে বাঁচান।

দক্ষিণ কোরিয়া একাদশ (৩-৪-৩): কিম সেউং-গিউ, লি গি-হিউক, কিম মিন-জে, লি হান-বিওম, লি টে-সিওক, পাইক সেউং-হো, হাং ইন-বিওম, সিওল ইয়ং-উ, লি জে-সুং, সন হিউং-মিন, লি কাং-ইন।

চেকিয়া একাদশ (৩-৪-৩): মাতেই কোভার, লাদিস্লাভ ক্রেইচি, রবিন হানাচ, স্তেপান চালৌপেক, ইয়ারোস্লাভ জেলেনি, আলেকজান্দর সোয়কা, তোমাস সুচেক, ভ্লাদিমির চাউফাল, লুকাশ প্রোভোদ, পাত্রিক শিক, পাভেল সুলৎস।

দক্ষিণ কোরিয়া২০২৬ ফিফা বিশ্বকাপচেক প্রজাতন্ত্র
    শেয়ার করুন:
    Advertisement
    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    ১২ জুন ২০২৬, ০০:২৫

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    ১২ জুন ২০২৬, ০০:৫৬

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    ১২ জুন ২০২৬, ০১:১৬

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    ১২ জুন ২০২৬, ০০:৫১

    হিমাগারের ভাড়া কমানোর দাবিতে ২য় দিনের মতো বন্ধ আলু কেনাবেচা

    হিমাগারের ভাড়া কমানোর দাবিতে ২য় দিনের মতো বন্ধ আলু কেনাবেচা

    ১২ জুন ২০২৬, ০৫:৫৯

    চুক্তি অনুমোদন নয়, ‘রেড লাইনে’ ইরান

    চুক্তি অনুমোদন নয়, ‘রেড লাইনে’ ইরান

    ১২ জুন ২০২৬, ০৫:০৪

    এনসিপি’র রাজনৈতিক পর্ষদে নুসরাত, মাহমুদা ও তুষারসহ ৬ নেতা

    এনসিপি’র রাজনৈতিক পর্ষদে নুসরাত, মাহমুদা ও তুষারসহ ৬ নেতা

    ১২ জুন ২০২৬, ০৫:৪৪

    শেরপুরে পাহাড়ি ঢলের আঘাত, ক্ষতির মুখে কৃষি

    শেরপুরে পাহাড়ি ঢলের আঘাত, ক্ষতির মুখে কৃষি

    ১২ জুন ২০২৬, ০৫:৪০

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    ১২ জুন ২০২৬, ০২:০৬

    পুরুষশূন্য বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা করত ‘সিরিয়াল কিলার’ মোরশেদ

    পুরুষশূন্য বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা করত ‘সিরিয়াল কিলার’ মোরশেদ

    ১২ জুন ২০২৬, ০৫:৩৬

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    ১২ জুন ২০২৬, ০১:৩৮

    সব জেলায় ছড়িয়ে দেওয়া হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প

    সব জেলায় ছড়িয়ে দেওয়া হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প

    ১২ জুন ২০২৬, ০৫:২৮

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    ১২ জুন ২০২৬, ০৩:৫৮

    নিজেদের মাঠে মেক্সিকোর দাপুটে জয়

    নিজেদের মাঠে মেক্সিকোর দাপুটে জয়

    ১২ জুন ২০২৬, ০৩:৩৬

    আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

    আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

    ১২ জুন ২০২৬, ০৩:৪৪

    advertiseadvertise