Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

পুরনো রণকৌশলে ফিরছেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:০১
পুরনো রণকৌশলে ফিরছেন আনচেলত্তি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এই ম্যাচকে সামনে রেখে দলের শুরুর একাদশ নিয়ে বরাবরের মতোই গোপনীয়তা বজায় রাখছেন সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেও অনুশীলনে তার রণকৌশল কিন্তু ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। হাইতির রক্ষণভাগ ভেঙে চুরমার করতে আনচেলত্তি তার পুরনো ও আক্রমণাত্মক ‘৪-২-৪’ ফরমেশনে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, নিউ জার্সির কলম্বিয়া পার্কের অনুশীলনে গত দুদিন ধরে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড একই ফরমেশনে বেশ কয়েকজন খেলোয়াড়কে ঘুরিয়ে-ফিরিয়ে পরখ করেছেন। তবে ম্যাচ শুরুর আগে ফুটবলারদের কাউকেই এখনো নিশ্চিত করেননি কে থাকছেন মূল একাদশে। হাইতি ম্যাচে ব্রাজিল দলে অন্তত দুটি পরিবর্তন দেখা যেতে পারে। ইবানেজের জায়গায় অভিজ্ঞ দানিলো এবং লুকাস পাকেতার পজিশনে লুইজ হেনরিকের শুরুর একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আরও পড়ুন

বিশ্বকাপের গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

১৬ জুন ২০২৬

ব্রাজিলের আক্রমণভাগে প্রতিভার ছড়াছড়ি থাকায় আনচেলত্তি কাকে রেখে কাকে নামাবেন, তা নিয়ে মধুর সমস্যায় আছেন। ইগর থিয়াগোকে মূল দলে রেখে অনুশীলন করানো হলেও তার জায়গায় ম্যাথিউস কুনহাকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

এদিকে মাঝমাঠের চালিকাশক্তি কাসেমিরোকে নিয়ে কিছুটা ভাবনায় আছে দল। আনচেলত্তির অধীনে খেলা ১৩ ম্যাচের ১২টিতেই শুরু থেকে খেলেছেন তিনি। তবে মরক্কোর বিপক্ষে আগের ম্যাচে হলুদ কার্ড দেখায় প্রথমার্ধের পরেই তাকে তুলে নেওয়া হয়েছিল। বুধবারের অনুশীলনে ব্রুনো গিমারায়েসের সঙ্গে ফাবিনহোকে পরখ করেছেন কোচ। তাই মাঝমাঠের চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতেই আসতে পারে।

আরও পড়ুন

রোনালদোর স্বার্থপর আচরণের কঠোর সমালোচনায় থিয়েরি অঁরি

১৮ জুন ২০২৬

দলের অন্যতম দুই ভরসা গ্যাব্রিয়েল মাগালায়েস ও রাফিনিয়াকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে টিম ম্যানেজমেন্ট। বর্তমানে তারা মূল দলের বাইরে একটু হালকা অনুশীলন করছেন। ডিফেন্ডার গ্যাব্রিয়েলের বাম উরুর মাংসপেশিতে টান লেগেছে। এটা যেন বড় ইনজুরিতে রূপ না নেয়, তাই তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। অন্যদিকে মরক্কো ম্যাচের পর পায়ে ফোসকা পড়ায় মাঠের বাইরে থাকা রাফিনিয়াও এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তাদের জায়গায় লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ জার্সিতে শেষ মুহূর্তের অনুশীলন সেরে ফিলাডেলফিয়ার উদ্দেশে রওনা দেবে সেলেসাওরা। সেখানে ম্যাচ ভেন্যুতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলবেন কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় গ্রুপ ‘সি’-এর এই ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। 

কার্লো আনচেলত্তিব্রাজিল২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ