Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সাবেকদের ক্ষোভ

জার্মানিকে কেউ আর ভয় পায় না

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:২০
জার্মানিকে কেউ আর ভয় পায় না

জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যানের চাকরি এখন সুতোয় ঝুলছে।

২০১৪ সালের সেই সোনালী ট্রফি জয়ের পর কেটে গেছে এক যুগ। এই ১২ বছরে বিশ্ব ফুটবলে জার্মানি মানেই যেন এক দীর্ঘশ্বাস, এক চরম দুঃসময়ের আবর্তে ঘুরপাক খাওয়া এক ভাঙাচোরা দল। উত্তর আমেরিকা বিশ্বকাপেও কাটল না সেই অন্ধকার। রাউন্ড অব বত্রিশে লাতিন আমেরিকার দল প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এক সময় জার্মানি মানেই ছিল ‘লাস্ট মিনিট ড্রামা’ কিংবা টাইব্রেকারে স্নায়ুর লড়াইয়ে জয়। অথচ এদিন প্যারাগুয়ের বিপক্ষে কাই হাভার্টজ ও নিক ভোল্টমেডের শট যখন প্রতিপক্ষ গোলরক্ষক রুখে দিলেন, আর জোনাথন তাহর শট যখন পোস্টের ওপর দিয়ে উড়ে গেল, তখন যেন জার্মানির ফুটবলীয় গৌরবের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হলো।

আরও পড়ুন

বিশ্বকাপে প্রথম টাইব্রেকারে হারল জার্মানি

৩০ জুন ২০২৬

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু করলেও ইকুয়েডরের কাছে হার এবং সবশেষে প্যারাগুয়ের রক্ষণাত্মক দেয়ালের সামনে ছন্নছাড়া ফুটবল জার্মানির ভেতরের কঙ্কালটাই বের করে এনেছে। এই ব্যর্থতার জেরে কোচ হুলিয়ান নাগেলসম্যানের চাকরি এখন সুতোয় ঝুলছে। জার্মানিজুড়ে এখন একটাই আওয়াজ—নাগেলসম্যানকে হটিয়ে ইয়ুর্গেন ক্লপকে ডাগআউটে আনা হোক।

জার্মানির এই দুঃসময় নিয়ে সাবেক জার্মান মিডফিল্ডার থমাস হিৎজলসপার্গার বিবিসি স্পোর্টসকে বলেছেন, জার্মানি এখন সুন্দর ফুটবল খেলার মোহে পড়ে আসল ধারটাই হারিয়ে ফেলেছে। তার ভাষায়, 'একটা সময় ছিল যখন অন্য দলগুলো জার্মানিকে ভয় পেত। মাঠে আমাদের একটা আলাদা দাপট ছিল। প্রতিপক্ষ এখন আমাদের সমীহ করে ঠিকই, কিন্তু কেউ আর ভয় পায় না। আমরা মাঠে সেই শারীরিক ফুটবল ও আগ্রাসন হারিয়ে ফেলেছি, যা আমাদের চেনা জার্মানি বানিয়েছিল।'

আরও পড়ুন

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস

৩০ জুন ২০২৬

জার্মানির ফুটবল একাডেমিগুলোর দিকে আঙুল তুলে তিনি আরও যোগ করেন, 'আমরা এখন কেবল পাসিং ফুটবল আর ট্যাকটিকস নিয়ে মেতে আছি। কিন্তু ফুটবল তো দিনশেষে জেতার খেলা। আর্জেন্টিনার দিকে তাকান, ওরা কঠিন ফুটবল যেমন খেলতে পারে, আবার মুহূর্তের মধ্যে জাদুও দেখাতে পারে। আমরা সেই মানসিকতা থেকে অনেক দূরে সরে গেছি।'


ম্যাচ শেষে কোচ নাগেলসম্যান অবশ্য পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, 'আমি পালিয়ে যাওয়ার মানুষ নই। ডিএফবি (জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন) চাইলে আমি থাকব।'

কিন্তু জার্মান ফুটবল বিশ্লেষক রাফায়েল হনিগস্টেইনের মতে, এই হারের পর নাগেলসম্যানের টিকে থাকা অসম্ভব। তিনি বলেন, 'আপনি বিদায় নিতেই পারেন, কিন্তু প্যারাগুয়ের কাছে এই ধাচে হেরে বিদায় নেওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পতনের বড় খেসারত দিতেই হবে।'

গ্রুপ পর্বের বাধা কোনোমতে পার হলেও নকআউটের প্রথম ধাক্কাতেই জার্মানির এই মুখ থুবড়ে পড়া প্রমাণ করে, টানা কয়েক বছর ধরে চলা দেশটির ফুটবলের এই দুঃসময় কাটেনি। বরং তা আরও ঘনীভূত হয়েছে।

জার্মানিপ্যারাগুয়ে২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?