Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

হ্যাটট্রিক আর হাতাহাতির ম্যাচে নায়ক ডেভিড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:২৩
হ্যাটট্রিক আর হাতাহাতির ম্যাচে নায়ক ডেভিড

তিন দেশের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ ছিল তার। যুক্তরাষ্ট্র, হাইতি না কানাডা; কোন দেশের হয়ে খেলবেন, সে নিয়েই ছিল দ্বিধা। জোনাথন ডেভিড শেষ পর্যন্ত বেছে নিলেন কানাডাকেই। আর কানাডার হয়ে বিশ্বকাপের মঞ্চে ইতিহাসও গড়লেন ডেভিড। তার রেকর্ড গড়া হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলে হারিয়ে নকআউট পর্বের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে স্বাগতিক দেশটি।

২০০০ সালের ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্ম তার। ডেভিডের বাবা-মা অবশ্য ছিলেন হাইতির নাগরিক। মাত্র ছয় বছর বয়সে পরিবার নিয়ে তিনি চলে যান কানাডার অটোয়ায়। সেখানেই বেড়ে ওঠা এবং ফুটবলের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি। ফলে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকলেও তিনি বেছে নেন কানাডার জাতীয় দলকে।

ইউরোপে পাড়ি জমানোর আগে স্থানীয় ক্লাবগুলোতে ভালো পারফর্ম করেছেন ডেভিড। পরে বেলজিয়ামের জেন্টে যোগ দিয়ে নজর কাড়েন। গোল করার অসাধারণ দক্ষতা, বক্সের ভেতরে ঠান্ডা মাথা এবং দুই পায়ে সমান দক্ষতার কারণে দ্রুতই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসেন। এরপর যোগ দেন ফ্রান্সের লিলে। সেখানেই দলের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে আলো ছড়িয়েছেন। এরপর তাকে লুফে নেয় ইতালির ঐতিহ্যবাহী ক্লাব জুভেন্টাস।

জাতীয় দলের জার্সিতেও ডেভিডের উত্থান চোখে পড়ার মতো। ২০১৮ সালে অভিষেকের পর থেকেই ছিলেন আলফানসো ডেভিসের ছায়া হয়ে। তবে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এসে নিয়মিত গোল করে গেছেন। আর এতেই বিশ্বকাপের আগে দলের আক্রমণভাগের প্রধান ভরসায় পরিণত হয়েছেন ডেভিড।

আগের বিশ্বকাপে খেললেও তেমন কিছু করে দেখাতে পারেননি ডেভিড। দলের সেরা সেট পিস তারকা হলেও সেবার ডেভিডকে একটি পেনাল্টি না নিতে দেওয়ায় বেশ আলোচনা হয়েছিল। এবার আক্ষেপ ঘুচল নিজেদের মাঠেই। দ্বিতীয় ম্যাচেই পেলেন হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকে ইংলিশ কিংবদন্তি জিওফ হার্স্টের পাশে বসেছেন ডেভিড। ১৯৬৬ সালে ইংল্যান্ডের হয়ে জিওফ হার্স্টের পর ডেভিডই প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন। কানাডার ইতিহাসে আগে থেকেই সর্বোচ্চ গোলদাতা ডেভিড; জাতীয় দলের হয়ে তার গোল হলো ৭৯ ম্যাচে ৪২টি।

ডেভিডের হ্যাটট্রিকের ম্যাচটি ছিল বেশ ঘটনাবহুল। দুই লাল কার্ড ও ম্যাচের পর ফুটবলারদের মারামারি; এসবই ছিল আলোচনায়। ৩৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় কাতার। হুমাম আহমেদ তাজোন বুকাননকে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বিরতির পরপর কাতারের আসিম মাদিবো, ইসমায়েল কোনেকে ফাউল করে লাল কার্ড দেখলে কাতারের খেলোয়াড় সংখ্যা নেমে দাঁড়ায় ৯ জনে। এই ফাউলে পা ভেঙে গেছে কোনের। এ ঘটনায় গ্যালারিতে নেমে আসে বিষাদের ছায়া, মাঠে শুরু হয় সংঘাত। ফাউলের পর মাঠের ভেতরেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়।

ইসমাইলের আঘাত পাওয়ার দৃশ্য দেখে ডিফেন্ডার অ্যালিস্টার জনস্টন স্তব্ধ হয়ে যান। ২০২৪ সালের কোপা আমেরিকার অনুশীলনে সতীর্থ তাজন বুকাননের পা ভেঙে যাওয়ার সেই ভয়াবহ স্মৃতি মনে করে তিনি বলেছেন, ‘আমি মাঠের অন্য প্রান্তে ছিলাম, কিন্তু বুকাননের চোটের সময় যেমন বুলেটের মতো শব্দ শুনেছিলাম, এবারও ঠিক তেমনটিই মনে হলো।’ ৬-০ গোলের বিশাল হারের পর দুই দলের ফুটবলাররা অাবারও জড়িয়ে পড়েন তর্কে। সেই তর্ক রূপ নেয় হাতাহাতিতে। বেশ কিছুক্ষণ পর নিরাপত্তাকর্মীদের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন।

এদিকে ১০ জনে পরিণত হওয়া বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারায় সুইসরা। সুইসদের হয়ে জোড়া গোল করেছেন ইয়োহান মানজাম্বি। একটি করে গোল করেন রুবেন ভারগাস ও গ্রানিত জাকার।

বিশ্বকাপকানাডাজোনাথন ডেভিডকাতারযুক্তরাষ্ট্রহাইতি
    শেয়ার করুন:
    Advertisement
    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪২

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    advertiseadvertise