তিন দেশের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ ছিল তার। যুক্তরাষ্ট্র, হাইতি না কানাডা; কোন দেশের হয়ে খেলবেন, সে নিয়েই ছিল দ্বিধা। জোনাথন ডেভিড শেষ পর্যন্ত বেছে নিলেন কানাডাকেই। আর কানাডার হয়ে বিশ্বকাপের মঞ্চে ইতিহাসও গড়লেন ডেভিড। তার রেকর্ড গড়া হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলে হারিয়ে নকআউট পর্বের স্বপ্ন বাঁচিয়ে রেখ...