Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল জার্মানি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৪:৪৬
শেয়ার করুন:
বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল জার্মানি

সংগৃহীত ছবি

জার্মানির জার্সিতে নিজের প্রথম গোলের এক সপ্তাহও পার হয়নি। বিশ্বকাপ নিয়েই ছিল তার সব স্বপ্ন। টুর্নামেন্ট শুরুর মাত্র ৫ দিন আগে ভেঙ্গে গেল সেই স্বপ্ন। পেশির চোটে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন জার্মানি তরুণ ফুটবলার লেনার্ট কার্ল। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আসান ওয়েদহাওগো।

এবারের মৌসুমে বায়ার্নের হয়ে দারুণ পারফর্ম করে জিতেছেন ক্লাবের ঘরোয়া ট্রেবল। গত মার্চে জাতীয় দলে ডাক পান ১৮ বছর বয়সী উইঙ্গার কার্ল। এরপর জায়গা করে নেন বিশ্বকাপ স্কোয়াডেও। গত রোববার প্রথম গোলের স্বাদও পেয়ে যান ফিনল্যান্ডের বিপক্ষে।

তবে শিকাগোতে শুক্রবার অনুশীলনের সময় কার্লের বাম উরুর মাংসপেশি ছিঁড়ে যায় কার্লের। হাসপাতালে নেওয়ার পর আসে সেই দুঃসংবাদ। জানা যায়, এই বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার।

বায়ার্ন মিউনিখের বিস্ময়-বালকের পরিবর্তে জার্মানির স্কোয়াডে সুযোগ পাচ্ছেন লাইপজিগের মিডফিল্ডার আসান ওয়েদহাওগো।

কার্লকে হারিয়ে হতাশ জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসম্যান, ‘লেনির জন্য আমার প্রচণ্ড খারাপ লাগছে। প্রাণবন্ত উপস্থিতি, সৃজনশীলতা, গতি এবং ব্যক্তিত্ব দিয়ে সে দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছিল। সে যে বিশ্বকাপ খেলতে পারবে না, এটা তার ও আমাদের সবার জন্য বিরাট এক ধাক্কা। সামান্য সান্ত্বনার ব্যাপার যে, তার বয়স খুবই কম এবং তার সামনে এখনও অনেক টুর্নামেন্ট বাকি আছে।”

কার্লের বদলে সুযোগ পাওয়া ওয়েদহাওগোর ওপরও অবশ্য ভরসা রাখছেন কোচ, ‘আসান ওয়েদহাওগোর মধ্যে আমরা এখন এমন একজন ফুটবলারকে পাচ্ছি, যে লেনির মতোই আমাদের হয়ে দুর্দান্ত শুরু করেছিল। সেও অত্যন্ত প্রতিভাবান এবং সাহসিকতায় ও স্বাধীনভাবে খেলার জন্যই তার জন্ম।‘

‘ই’ গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানি বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন। এর আগে প্রস্তুতি ম্যাচে শনিবার নাগেলসম্যানের দল লড়বে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে।

ফিফা বিশ্বকাপ ২০২৬জার্মানিলেনার্ট কার্ল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে