Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

কথার লড়াই

তাদের উচিত মেসিকে জড়িয়ে ধরে রাখা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৪:৪৮
তাদের উচিত মেসিকে জড়িয়ে ধরে রাখা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের লড়াইয়ের চেয়েও উত্তাপ ছড়িয়েছে কথার লড়াই। আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেসকে নিয়ে করা মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছিলেন সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল। তবে পিছু হটার পাত্র তিনি নন। উল্টো আর্জেন্টাইন এই দুই ডিফেন্ডারকে এক হাত নিলেন নেভিল।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভিল তার পুরনো অবস্থানে অনড় থেকে বলেন, ‘আমি আগেও বলেছি, তারা গোল উপহার দেয়। নকআউট পর্বে চার ম্যাচে তারা ছয় গোল খেয়েছে। যদি তাদের আক্রমণভাগে লিওনেল মেসি না থাকত, এই দুই ডিফেন্ডারের উচিত প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত মেসিকে জড়িয়ে ধরে রাখা। মিসর, কেপ ভার্দে, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে তাদের ভুলগুলোই মেসি ঢেকে দিয়েছে।’

আরও পড়ুন

ফাইনালে থাকছেন ট্রাম্প, সমর্থন দেবেন কাকে?

১৭ জুলাই ২০২৬

নেভিল আরও যোগ করেন, ‘রোমেরো এমন এক দলে খেলে, যারা গত বছর প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ার প্রায় দ্বারপ্রান্তে ছিল এবং ৬৫ গোল হজম করেছিল। আমি জানি, আমি কী নিয়ে কথা বলছি। তারা প্রতিভাবান, কিন্তু চরম ভুল করে। তারা অসামান্য আবার একই সঙ্গে হাস্যকরও।’ সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল।ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর থেকেই নেভিলের সমালোচনা নিয়ে ক্ষুব্ধ ছিলেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। ডি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কুটি রোমেরো বলেন, ‘আমাদের রাগ হয়েছিল। কারণ, ওরা ম্যাচের আগে খুব বেশি কথা বলে। ইংল্যান্ডের মানুষ আগে থেকেই অনেক কথা বলে। তাই আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তারা এখন খুশি।’

আরও পড়ুন

আর্জেন্টিনার দুঃস্বপ্নের ম্যাচের রেফারিই থাকছেন ফাইনালে

১৭ জুলাই ২০২৬

লিসান্দ্রো মার্তিনেস আরও এক ধাপ এগিয়ে বলেন, ‘আমরা এসব সমালোচনা শুনে অভ্যস্ত। ওরা কথা বলতে ভালোবাসে, আর আমরা মাঠে জবাব দেই। আমার একটাই চাওয়া, অবসর নেওয়ার পর আমি যেন নেভিলের মতো এমন বোকামি না করি। অন্য খেলোয়াড়দের নিয়ে অহেতুক সমালোচনা না করি। আমরা ইতিহাস গড়ছি, আর তাতেই আমরা খুশি।’


পুরো ঘটনায় সমালোচনার তীরে বিদ্ধ হলেও নেভিল শেষ পর্যন্ত মেসির প্রশংসায় কার্পণ্য করেননি। তিনি বলেন, ‘সে (মেসি) বিশ্বকাপ জিতেছে, অবিশ্বাস্য সব কীর্তি গড়েছে। মেসি না থাকলে গত রাতের (বুধবার) সেমিফাইনাল ও আর্জেন্টিনার গত দুই টুর্নামেন্টের ফলাফল যে কী হতো, সেটা বলাই বাহুল্য। গত রাতে (বুধবার) যা দেখলাম, তা ছিল বিশুদ্ধ প্রতিভার খেলা।’

আরও পড়ুন

এমন ঘটনা ঘটে ৬২৫ ট্রিলিয়নে এক বার!

১৭ জুলাই ২০২৬

নেভিলের এই ‘সরাসরি আক্রমণ’ এবং আর্জেন্টাইন খেলোয়াড়দের ‘মাঠের জবাব’ দেওয়ার সংকল্প ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আগামী রোববার ফাইনালের আগে এই উত্তাপ আলবিসেলেস্তেদের জন্য বাড়তি প্রেরণা হয়ে দাঁড়ায় কি না, সেটাই এখন দেখার বিষয়।


গ্যারি নেভিললিওনেল মেসিকুটি রোমেরোলিসান্দ্রো মার্তিনেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে