চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ক্লাবের কর্তাদের সমালোচনা করেছিলেন লিসান্দ্রো মার্তিনেস। এবার এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে শীতকালীন দলবদলেই বিক্রি করার কথা ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার স্কাই স্পোর্টসের প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর।আতলেতিকো মাদ্রিদের মাঠে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন মার্তিনেস। পাশাপাশি ক্লাবের ক্রীড়া পরিচালক জেসন উইলকক্সেরও সমালোচনা করেন তিনি, ‘আমি ক্রীড়া পরিচালকের কাছ থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। আমি একদম খোলাখুলি বলছি, আ...