Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ওপর মহলের সমালোচনা করে সাজা পেলেন মার্তিনেস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১
ওপর মহলের সমালোচনা করে সাজা পেলেন মার্তিনেস

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হারের পর প্রকাশ্যে ক্লাবের শীর্ষ পরিচালনা পর্ষদ ও টেকনিক্যাল ডিরেক্টরের কঠোর সমালোচনা করে বড় বিপাকে পড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। শৃঙ্খলাভঙ্গের দায়ে ক্লাব তাকে জরিমানার শাস্তি দিয়েছে। একইসঙ্গে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ২৮ বছর বয়সী এই সেন্ট্রাল ব্যাক।

গত মঙ্গলবার ইউরোপীয় প্রতিযোগিতায় আতলেতিকোর কাছে হারের পর মেজাজ হারিয়ে ম্যানইউর টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের সমালোচনা করেছিলেন মার্তিনেস। তার দাবি ছিল, কোচ মাইকেল ক্যারিককে পর্যাপ্ত ও বিশ্বমানের স্কোয়াড না দিয়েই চাপে ফেলা হচ্ছে এবং দল গঠনে বোর্ডের আরও অর্থ বিনিয়োগ করা উচিত ছিল। বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষ ও কোচ মাইকেল ক্যারিকের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মার্তিনেস। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

কপাল খুলছে আর্জেন্টিনার একঝাঁক তরুণের

১৬ অক্টোবর ২০২৬

বার্তায় মার্তিনেস বলেন, ‘আজ আমি ক্লাবের শীর্ষ নেতৃত্ব এবং কোচের সঙ্গে দেখা করেছি। আমাদের মধ্যে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে, যেখানে আমরা মঙ্গলবারের ম্যাচের পর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে খোলাখুলি কথা বলতে পেরেছি। সবাই জানেন যে, আমি একজন আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলের প্রতি আমার তীব্র আবেগ আছে। পরাজয়ের চরম হতাশা থেকে আমি এমন এক সময়ে ও স্থানে ক্ষোভ প্রকাশ করে ফেলেছি, যা উপযুক্ত ছিল না। আর সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ক্লাব তখনই সেরা রূপ পায় যখন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমি বুঝতে পেরেছি যে সেই মুহূর্তে আমার দেওয়া বক্তব্য দলের ঐক্য বজায় রাখতে সাহায্য করেনি। আমরা এই বিতর্ক পেছনে ফেলে এখন সবাই মিলে একসঙ্গে জয়ের ধারায় ফিরতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন

মেসিবিহীন আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে? প্রতিপক্ষ কারা?

১৫ অক্টোবর ২০২৬

ক্লাবের অভ্যন্তরীণ নীতি ও চুক্তি ভঙ্গ করায় মার্তিনেসকে অনতিবিলম্বে আর্থিক জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি স্পোর্টস। চলতি মৌসুমে ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়ে প্রিমিয়ার লিগ টেবিলের ১৩ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা এখন বেশ নাজুক। আগামী রবিবার লিডস ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে ক্লাবের এমন সংকটময় পরিবেশকে ‘সার্কাস’ বলে খোঁচা দিয়েছেন সাবেক ম্যানইউ অধিনায়ক রয় কিন।

জরিমানা ও ক্ষমা চাওয়ার পর বিষয়টি আপাতত শেষ হলেও ওল্ড ট্রাফোর্ডে মার্তিনেসের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। আগামী গ্রীষ্মেই ম্যানইউর সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। যদিও চুক্তি আরও এক বছর বাড়ানোর অপশন ক্লাবের হাতে রয়েছে, তবে সাম্প্রতিক এই কাণ্ডের পর ক্লাব কর্তৃপক্ষ তার সঙ্গে চুক্তি বাড়াবে কি না—তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেডলিসান্দ্রো মার্তিনেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ