বিশ্বকাপের সেমিফাইনালে
ইংল্যান্ডকে হারানোর পর মাঠের লড়াইয়ের চেয়েও উত্তাপ ছড়িয়েছে কথার লড়াই। আর্জেন্টিনার
ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেসকে নিয়ে করা মন্তব্যের জেরে সমালোচনার
মুখে পড়েছিলেন সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল। তবে পিছু হটার পাত্র তিনি নন। উল্টো
আর্জেন্টাইন এই দুই ডিফেন্ডারকে এক হাত নিলেন নেভিল।
স্কাই স্পোর্টসকে দেওয়া
এক সাক্ষাৎকারে নেভিল তার পুরনো অবস্থানে অনড় থেকে বলেন, ‘আমি আগেও বলেছি, তারা গোল উপহার দেয়। নকআউট পর্বে চার ম্যাচে তারা ছয় গোল খেয়েছে।
যদি তাদের...