Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ঝড়-বৃষ্টি-বজ্রপাতের মধ্যে কী করেছিলেন এমবাপ্পেরা?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:১৬
ঝড়-বৃষ্টি-বজ্রপাতের মধ্যে কী করেছিলেন এমবাপ্পেরা?

ফিলাডেলফিয়ার আকাশ তখন ঘন কালো মেঘে ঢাকা। কানাডিয়ান রেফারি ড্রিউ ফিশার যখন প্রথমার্ধ শেষের বাঁশি বাজালেন, ঘড়িতে তখন বিকাল ৫টা ৪৯ মিনিট। ফ্রান্স ১-০ গোলে এগিয়ে। এরপরই ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ওপর দিয়ে বয়ে গেল এক তীব্র ঝড়। তুমুল বৃষ্টি আর একের পর এক বজ্রপাতে খেলা বন্ধ থাকল দীর্ঘ ২ ঘণ্টা ১১ মিনিট।

বিকাল ৫টায় শুরু হওয়া ম্যাচ যখন শেষ হলো, তখন ঘড়িতে রাত ৮টা ৪৭ মিনিট। বিশ্বকাপের ৪২তম ম্যাচে এসে এই প্রথম আবহাওয়ার কারণে খেলা বন্ধের ঘটনা ঘটল। আমেরিকার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত হলেই খেলা বন্ধ করতে হয়। কিন্তু দীর্ঘ এই অনাকাঙ্ক্ষিত বিরতিতে ড্রেসিংরুমে কী করছিলেন ফ্রান্স ও ইরাকের ফুটবলাররা? কীভাবে ধরে রেখেছিলেন মনোযোগ?

আরও পড়ুন

এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

২৩ জুন ২০২৬

ড্রেসিংরুমের ভেতরের পরিবেশ নিয়ে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে বলেন, ‘অনেক দীর্ঘ একটা সন্ধ্যা ছিল। ড্রেসিংরুমে প্রায় দুই ঘণ্টা মনোযোগ ধরে রাখা মানসিকভাবে প্রচণ্ড ক্লান্তিকর। এর জন্য প্রচুর মানসিক শক্তির প্রয়োজন হয়েছিল। খেলোয়াড় ও স্টাফরা অবিশ্বাস্য চেষ্টা করেছে।’ফরাসি কোচ দিদিয়ের দেশম অবশ্য স্বভাবসুলভ রসিকতা করে বলেন, ‘আমরা তাস খেলছিলাম! না, আসলে আমরা অপেক্ষা করছিলাম। একটু পরপর সময় পেছানো হচ্ছিল। তবে আমি খেলোয়াড়দের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছি, মজাও করেছি। এটা নিরাপত্তার বিষয়, আপনি তো আর প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারবেন না।’

আরও পড়ুন

মেসির দুই ম্যাচে ৫ গোল, আমার দুই বিশ্বকাপে শূন্য

২৩ জুন ২০২৬

অন্যদিকে ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে জানালেন পেশাদার খেলোয়াড়দের শরীর সচল রাখার কৌশল, ‘শরীরকে সচল রাখতে আমরা ড্রেসিংরুমে ইনডোর সাইক্লিং করেছি। এরপর কিছুটা সময় গল্প করে আবার গা গরম করেছি। আমরা সবাই মাঠে ফিরতে ব্যাকুল ছিলাম।’২ ঘণ্টার দীর্ঘ বিরতিই কি ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল? ইরাকের অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আরনল্ড মনে করেন, এই বিরতির কারণেই ম্যাচের ৫৪ মিনিটে সেই মারাত্মক ভুলটি করে বসেন তার ডিফেন্ডার ও গোলরক্ষক, যার সুবাদে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি পান। আরনল্ড বলেন, ‘খেলোয়াড়দের বলেছিলাম, মানসিকভাবে যারা বেশি সচল থাকবে, তারাই জিতবে। কিন্তু ওই ভুলটি আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। কোচ বা খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে এই প্রথম এমন অভিজ্ঞতার মুখোমুখি হলাম।’

আরও পড়ুন

দেখলাম মেসি আমার দিকেই এগিয়ে আসছে

২৩ জুন ২০২৬

বিরতির সময়টা অবশ্য শুধু অলস বসে কাটায়নি ইরাক। কোচ আরনল্ড জানালেন, ড্রেসিংরুমে প্রথমার্ধের ভিডিও ফুটেজ দেখে খেলোয়াড়দের ভুলগুলো শুধরে দেওয়ার কাজটাই করেছিলেন তিনি। ফুটবলাররা যখন ড্রেসিংরুমে বন্দি, গ্যালারিতে থাকা ৬৮ হাজার ৩৪৪ জন দর্শক তখন স্টেডিয়ামের শেডের নিচে আশ্রয় নিয়েছেন। মাইকে বারবার ঘোষণা আসছিল আবহাওয়ার আপডেট নিয়ে। দীর্ঘ দুই ঘণ্টা পর যখন ঘোষণা করা হলো ঝড় কেটে গেছে, তখন গ্যালারি জুড়ে যে গর্জন উঠেছিল, তা হয়তো ফ্রান্সের গোলের চেয়েও বেশি! দর্শকরা রেইনকোট পরেই গ্যালারিতে নাচতে শুরু করেন।


কিলিয়ান এমবাপ্পেফ্রান্সইরাক২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি