Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  1. ৪ মাস আগে(০৬:৩২)

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    ১৪ মিনিটে দারুণ গোলে ফ্রান্সকে এগিয়ে নিয়েছিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সেই লিড ধরে রেখে বিরতিতে গিয়েছিল শেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা। এরপর ঠিক ১৩০ মিনিটের অপেক্ষা। বৈরী আবহাওয়ায় দ্বিতীয়ার্ধ শুরু হতে দেরী হয়।

    ফিরে এমবাপ্পে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলে জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন ২৭ বছরের রিয়াল মাদ্রিদ তারকা। এরপর ৬৬ মিনিটে উসমান দেম্বেলে করেন ফ্রান্সের তৃতীয় গোল। তাতেই নিশ্চিত হয় ফ্রান্সের পরের ধাপে যাওয়া।

    দুই ম্যাচে চার গোল করে ফেলেছেন এমবাপ্পে। আরেকবার বুঝিয়েছেন দেশের জার্সিতে বিশ্বকাপেই নিজের সেরা রূপে আবির্ভুত হন তিনি। 

    অন্যদিকে দীর্ঘ চার দশক পর বিশ্বকাপে ফেরাটা রাঙাতে পারলো না ইরাক। টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে এশিয়ার দেশটির। 

    আই গ্রুপে এখন ফ্রান্স ছয় পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। নিউজার্সিতে এ গ্রুপের অপর ম্যাচে নরওয়ে খেলছে সেনেগালের সঙ্গে। প্রথমার্ধে আর্লিং হালান্ডের দল এগিয়ে ১-০ গোলে। 

  2. ৪ মাস আগে(০৬:২০)

    দেম্বেলের গোলে ফ্রান্স আরও এগিয়ে গেল

    ম্যাচের ৬৬ মিনিটে  ব্যবধান ৩-০ করেন উসমান দেম্বেলে। মাইকেল ওলিসের সাজিয়ে দেওয়া পাস পেয়ে বক্সের ডান দিক থেকে ডানপায়ের জোড়ালো শটে ইরাক কিপারকে বোকা বানান পিএসজি তারকা। 

  3. ৪ মাস আগে(০৬:০৩)

    প্রতিপক্ষের ভুলের সুযোগে এমবাপ্পের দ্বিতীয় গোল

    ৫৪ মিনিটে ফ্রান্সকে আরও এগিয়ে নেন এমবাপ্পে। ডিফেন্ডার জায়েদ তাহসিনের পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি গোলকিপার আহমেদ বাসিল। বল পেয়ে যান উসমান দেম্বেলে। নিজে গোলের চেষ্টা না করে বল বাড়ান ফাঁকায় থাকা এমবাপ্পেকে। ফরাসি অধিনায়কের প্লেসিং জাল খুঁজে নেয় সহজেই। 

    ইরাকের উপহার পাওয়া গোলে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের কীর্তি ছুঁয়ে ফেলেন এমবাপ্পে। এখন তার সামেন কেবল ১৮ গোল করা লিওনেল মেসি।

  4. ৪ মাস আগে(০৫:৪৮)

    ১৩০ মিনিট পর শুরু হল দ্বিতীয়ার্ধ

    ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে ১৩০ মিনিট বন্ধ থাকার পর মাঠে গড়িয়েছে ফ্রান্স-ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধ। প্রথমার্ধে ফ্রান্স এগিয়ে ছিল ১-০ গোলে। ১৪ মিনিটে গোলটি করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

  5. ৪ মাস আগে(০৪:২০)

    ৫টা ৫০ মিনিটে শুরু হবে ফ্রান্স-ইরাক ম্যাচ

    বৃষ্টি ও বজ্রপাতে বন্ধ ঘোষণা করা হয়েছিল ফ্রান্স-ইরাক ম্যাচ। আবহাওয়ার উন্নতি না হওয়ায় খেলা শুরু করা যাচ্ছিল না। সুখবর দিয়েছে ফিফা। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে আবার শুরু ‘আই’ গ্রুপের ম্যাচটি।

    এরই মধ্যে ওয়ার্ম-আপে নেমে পড়েছে দুই দল।

  6. ৪ মাস আগে(০৪:১৩)

    বজ্রপাতে ফ্রান্স-ইরাক ম্যাচ বন্ধ

    বজ্রপাতে শুরু হয়নি ফ্রান্স-ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা। ফিলাডেলফিয়া স্টেডিয়াম এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হচ্ছে। দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে খেলা বন্ধ রাখা হয়েছে।

    প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ফ্রান্স।

    যুক্তরাষ্ট্রে খেলাধুলার ক্ষেত্রে বজ্রপাত নিয়ে খুব কঠোর নিরাপত্তাবিধি রয়েছে। নিয়মটা হলো- স্টেডিয়ামের নির্দিষ্ট এলাকার মধ্যে বজ্রপাত দেখা গেলে খেলা সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয়।
    সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ১৫ মিনিট বা স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্ধারিত সময় পর্যন্ত আর কোনো বজ্রপাত না হলে তবেই খেলোয়াড়রা মাঠে ফিরতে পারেন।

    এরপর খেলোয়াড়দের শরীর আবার ম্যাচের গতিতে ফিরিয়ে আনতে প্রায় ১৫ মিনিটের ওয়ার্ম-আপের সুযোগ দেওয়া হয়। যদি অপেক্ষার সময়ের মধ্যে আবার বজ্রপাত হয়, তাহলে গণনা আবার নতুন করে শুরু হতে পারে।

  7. ৪ মাস আগে(০৩:৫৬)

    এমবাপ্পের গোলে এগিয়ে থেকে বিরতিতে ফ্রান্স

    ১৪ মিনিটে এমবাপ্পের অসাধারণ গোলে এগিয়ে যায় ফ্রান্স। মাইকেল ওলিসের পাস ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোড়ালো শটে ইরাক কিপার আহমেদ বাসিলকে পরাস্ত করেন ফরাসি তারকা। বিশ্বকাপে ১৫তম গোল করে ছুঁয়ে ফেললেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে। তার এই গোলে ইরাকের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স

  8. ৪ মাস আগে(০৩:১৭)

    এমবাপ্পের সামনে এখন মেসি আর ক্লোসা

    এই গোলে জার্মান কিংবদন্তি গার্ড মুলারকে পেছনে ফেলে এগিয়ে চলছেন এমবাপ্পে। ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপে করে ফেলেছেন ১৫ গোল। এখন সামনে কেবল লিওনেল মেসি ও মিরোস্লাভ ক্লোসা। 

    এই বিশ্বকাপ শুরুর আগে জার্মান তারকা ক্লোসা ১৬ গোলে ছিলেন সবার ওপরে। মেসি প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ছুঁয়ে ফেলেন তাকে। আর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ছাঁড়িয়ে যান আজ। ১৮ গোল এখন তার দখলে। 

    এমবাপ্পে সেনেগালের বিপক্ষে জোড়া গোলের পর ইরাকের বিপক্ষে এক গোল করে নিজেকে নিয়ে গেছেন তালিকার তৃতীয়স্থানে। ফ্রান্সের জার্সিতে তার গোল এখন ৫৯। 

  9. ৪ মাস আগে(০৩:০৪)

    বাঁ পায়ের ভেলকি দেখালেন এমবাপ্পে

    ১৪ মিনিটে এমবাপ্পের অসাধারণ গোলে এগিয়ে যায় ফ্রান্স। মাইকেল ওলিসের পাস ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোড়ালো শটে ইরাক কিপার আহমেদ বাসিলকে পরাস্ত করেন ফরাসি তারকা। বিশ্বকাপে ১৫তম গোল করে ছুঁয়ে ফেললেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে। 

    সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি করেছিলেন জোড়া গোল। কয়েক ঘন্টা আগে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এমবাপ্পে যেন মেসির পিছু পিছুই ছুটছেন। 

  10. ৪ মাস আগে(০২:৫১)

    দ্বিতীয় জয়ে চোখ এমবাপ্পের ফ্রান্সের

    সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ফ্রান্স আজ ফিলাডেলফিয়ায় খেলছে ইরাকের বিপক্ষে। ইরাক নরওয়ের কাছে প্রথম ম্যাচে হেরেছিল ৪-১ ব্যবধানে।


    ফ্রান্স একাদশ: মাইক মেনিয়োঁ, লুকাস দিনিয়া, দাইয়ু উপামেকানো, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, মানু কোনে, আদ্রিয়েঁ রাবিয়ো, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, ব্রাডলি বার্কোলা।


    ইরাক একাদশ: আহমেদ বাসিল, হুসেইন আলি, জায়েদ তাহসিন, আকাম হাশিম, মারচাস দোস্কি, ইব্রাহিম বায়েশ, জিদান ইকবাল, আমির আল-আম্মারি, জায়েদ ইসমাইল, আহমেদ কাসেম, আইমেন হুসেইন।

আগামীর সময় ইপেপার
আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

Invalid date

এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

ফ্রান্স ৩-০ ইরাক
শেয়ার করুন:
তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে