Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

নেইমারকে পাওয়ার নতুন দিনক্ষণ জানাল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৫৫
নেইমারকে পাওয়ার নতুন দিনক্ষণ জানাল ব্রাজিল

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর এক দিন বাকি। মাঠের লড়াই শুরুর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমারের চোট। গত ১৭ মে ডান পায়ের কাফ মাসলের চোটে পড়ার পর থেকেই পুনর্বাসনে আছেন সান্তোসের এই ফরোয়ার্ড। সম্প্রতি এমআরআই রিপোর্ট হাতে পেয়ে ব্রাজিলের কোচিং স্টাফ তার মাঠে ফেরার নতুন সময়সূচি নির্ধারণ করেছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারের সবশেষ এমআরআই রিপোর্ট বেশ ইতিবাচক। মেডিকেল বোর্ডের প্রত্যাশা অনুযায়ীই তার চোটের উন্নতি হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ‘নেইমার জুনিয়রের এমআরআই স্ক্যানে দেখা গেছে তার চিকিৎসার অগ্রগতি বেশ সন্তোষজনক। জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী তার পুনর্বাসন ও শারীরিক ফিটনেস ফিরিয়ে আনার প্রক্রিয়া চলবে।’

আরও পড়ুন

বিশ্বকাপে নেইমারের নতুন চুলের স্টাইল

০৭ জুন ২০২৬

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বারবার বলেছেন, নেইমারকে সম্পূর্ণ ফিট হিসেবে চান। তবু ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ হয় এই মহাতারকার। নেইমারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে সেলেসাওরা। তবে আনচেলত্তি ভালো করেই জানেন, নকআউট পর্বের মতো হাইভোল্টেজ ম্যাচে নেইমারের অভিজ্ঞতা কতটা কার্যকর হতে পারে। তাই তার চোট নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করা হচ্ছে না।

‘ইএসপিএন ব্রাজিল’ ও ‘গ্লোবো এস্পোর্ত’ জানিয়েছে, আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেইমারকে বেঞ্চে রাখার পরিকল্পনা ছিল। তবে চিকিৎসকদের মূল্যায়নের পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। মরক্কো ম্যাচে নেইমারকে পুরোপুরি মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনচেলত্তির বর্তমান লক্ষ্য- আগামী ১৯ জুন হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেইমারকে মাঠে নামানো।

আরও পড়ুন

নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

০৬ জুন ২০২৬

ব্রাজিলের কোচিং স্টাফ মনে করছে, এই বাড়তি সময়টুকু পেলে নেইমার কোনো ঝুঁকি ছাড়াই নিজেকে পুরোপুরি ফিরে পাবেন এবং নকআউট পর্বের আগে নিজের ম্যাচ ফিটনেসও ঝালিয়ে নিতে পারবেন। আগামী কয়েক দিন একা একাই অনুশীলন করবেন নেইমার, এরপর ধীরে ধীরে যোগ দেবেন সতীর্থদের সাথে মূল অনুশীলনে। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কি পারবেন তার সম্ভাব্য শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে?

নেইমার২০২৬ ফুটবল বিশ্বকাপব্রাজিলআনচেলত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার