Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

গণমাধ্যমে উপহাস

ট্রাম্পও ঠেকাতে পারলেন না যুক্তরাষ্ট্রের বিদায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৮
শেয়ার করুন:
ট্রাম্পও ঠেকাতে পারলেন না যুক্তরাষ্ট্রের বিদায়

সংগৃহীত ছবি

ফিফার নজিরবিহীন হস্তক্ষেপে লাল কার্ডের নিষেধাজ্ঞা মওকুফ হয়েছিল তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানের। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরোক্ষ রাজনৈতিক চাপে ফিফা এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বলে যখন বিশ্বজুড়ে তুমুল বিতর্ক, ঠিক তখনই মাঠের ফুটবলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বেলজিয়াম। সিয়াটলে বেলজিয়ামের কাছে ৩-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিল মরিসিও পচেত্তিনোর দল।

ম্যাচের আগে বেলজিক কোচ রুডি গার্সিয়া ফিফার সিদ্ধান্তকে ‘এপ্রিল ফুল’ বলে কটাক্ষ করেছিলেন। তবে মাঠের লড়াইয়ে নাটকীয় কিছু ঘটেনি। তারকা খেলোয়াড়দের কয়েকজনকে বেঞ্চে রেখেও প্রত্যাশিতভাবেই দাপট দেখিয়ে জিতেছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন শার্ল দে কেটেলিয়ার। অন্যদিকে অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিকের ইনজুরি যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়।

আরও পড়ুন

লাল কার্ডের সিদ্ধান্তও বদলে দিচ্ছেন ট্রাম্প?

০৬ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের এমন বিদায়ের পর বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলো ফিফার বিতর্কিত সিদ্ধান্ত ও ট্রাম্পের পরোক্ষ প্রভাব নিয়ে তীব্র কটাক্ষ করেছে। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ তাদের হেডিংয়ে লেখে, ‘এমনকি ট্রাম্পও এটি আটকাতে পারলেন না: কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়াম!’ স্পেনের আরেক গণমাধ্যম ‘স্পোর্ত’ লিখেছে, ‘ট্রাম্প যা চেয়েছিলেন তা পাননি, বেলজিয়ামই যাচ্ছে কোয়ার্টার ফাইনালে।’

ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেঁকিপ’ যুক্তরাষ্ট্রের এই বিদায়কে এক লাইনে খোঁচা দিয়ে লিখেছে, ‘সব আয়োজন কি তবে এই শেষের জন্যই?’ আর্জেন্টিনার বিখ্যাত পত্রিকা ‘ওলে’ শিরোনাম করেছে, ‘পচেত্তিনোর যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম।’ আর ঘরের মাঠের হার নিয়ে যুক্তরাষ্ট্রের দ্য অ্যাথলেটিক হতাশা প্রকাশ করে লিখেছে, ‘শেষ ষোলোর ম্যাচে আনাড়ি পারফরম্যান্সে বেলজিয়ামের কাছে শেষ হলো যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন।’

নিষেধাজ্ঞা মওকুফ হওয়া বালোগানকে নিয়েও শেষ রক্ষা হলো না স্বাগতিকদের। মাঠের বাইরের রাজনীতি যে মাঠের পারফরম্যান্সের বিকল্প হতে পারে না—সিয়াটলে বেলজিয়ামের দাপুটে ফুটবল যেন আরও একবার সেটাই প্রমাণ করল।

ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’