Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

মাঠে নেওয়া যাবে না পানির বোতল!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৪:৪৩
মাঠে নেওয়া যাবে না পানির বোতল!

সংগৃহীত ছবি

বিশ্বকাপ চলার সময় এবার থাকবে তীব্র গরম। এমন গরমে কি স্টেডিয়ামে পানি ছাড়া থাকা সম্ভব? এবারের বিশ্বকাপে এই পানি নিয়েই বেঁধেছে নতুন বিপত্তি। ফিফা জানিয়েছে, পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না দর্শক।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। গত মাস পর্যন্তও ফিফার স্টেডিয়ামবিষয়ক আনুষ্ঠানিক আচরণবিধিতে উল্লেখ ছিল, কোনো বাঁধা ছাড়াই দর্শকেরা স্টেডিয়ামের ভেতরে সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন।

তবে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে নিয়ম বদলে ফেলল ফিফা। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র জানান, নিরাপত্তার স্বার্থেই এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। বিশ্বকাপের বেশ কয়েকটি ভেন্যুতে আগে থেকেই পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল।

ফিফা নতুন বিবৃতিতে জানান হয়, ‘খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের ঝুঁকি ও চোট থেকে রক্ষা করতেই বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বেশ কয়েকটি ভেন্যুতে আগে থেকেই বাইরের বোতল আনা নিষিদ্ধ ছিল। ফিফা এখন টুর্নামেন্টের সব স্টেডিয়ামেই এই নিয়ম কার্যকর করছে।’

ফিফা আরও জানিয়েছে, স্টেডিয়াম প্রাঙ্গণে কৃত্রিম কুয়াশা তৈরির যন্ত্র, ফ্যান, পানি পানের ব্যবস্থা এবং কুলিং টেন্টের ব্যবস্থা থাকবে। এ ছাড়া স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানি এমন দামে বিক্রি করা হবে, যা ওই সব ভেন্যুতে আয়োজিত অন্যান্য ইভেন্টে পানির দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। স্টেডিয়ামগুলোতে দর্শকেরা প্রচণ্ড তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন আগেই।

গত মাসে ‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’ গবেষণা সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে ধারণা করা হয়েছে, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টি ম্যাচই এমন আবহাওয়ায় অনুষ্ঠিত হতে পারে, যেখানে ‘ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার’ (ডব্লিউবিজিটি) ২৬ ডিগ্রি ছাড়িয়ে যাবে।

গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দর্শকেরা প্রচণ্ড গরমের অভিযোগ করেছিলেন। সে সময়ও স্টেডিয়ামের ভেতরে পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি পাননি সমর্থকেরা।

 

ফিফাফিফা বিশ্বকাপ ২০২৬পানির বোতল
    শেয়ার করুন:
    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ০৪ জুন ২০২৬, ০৩:৩৯

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    ০৪ জুন ২০২৬, ০৭:১২

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ০৪ জুন ২০২৬, ০৭:৫৪

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    ০৪ জুন ২০২৬, ১০:৫৬

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    ০৪ জুন ২০২৬, ১০:৪৭

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ০৪ জুন ২০২৬, ০৫:৫৭

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ০৪ জুন ২০২৬, ১০:৪৬

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    advertiseadvertise