Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ইংলিশ ফুটবলের স্বপ্ন-দুঃস্বপ্নের ‘থ্রি লায়ন্স’

  • ১৯৯৮ বিশ্বকাপে শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হার
  • ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায়
  • ২০০৬ বিশ্বকাপে পর্তুগালের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে শেষ
  • গত ৮ বছরে ইংল্যান্ডের সাফল্য দুটো ফাইনাল ও দুটো সেমিফাইনাল খেলা
সনৎ বাবলা
সনৎ বাবলা
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৪:৩৯
ইংলিশ ফুটবলের স্বপ্ন-দুঃস্বপ্নের ‘থ্রি লায়ন্স’

সংগৃহীত ছবি

অন্য সবার মতো ইংলিশ ফুটবলেরও একটা গোল্ডেন জেনারেশন ছিল। বলা হচ্ছে ডেভিড বেকহ্যাম, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, ওয়েন রুনি, রিও ফার্দিনান্দের কথা। এই শতাব্দীর প্রথম দশকের ইংলিশ তারকা। খুব আশা নিয়ে তাদের দিকে তাকিয়েও ইংলিশ ফুটবল সমর্থকরা গৌরবে ভাসার মতো কোনো ট্রফি পায়নি। বড়জোর কোয়ার্টার ফিইনালে গিয়ে শেষ হয়েছে তাদের বিশ্বকাপ দৌড়।

১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোতে ডেভিড বেকহ্যামের লাল কার্ডের পর টাইব্রেকারে হেরে শেষ হয়েছিল ইংল্যান্ড। চার বছর বাদে ব্রাজিলের বিপক্ষে রোনালদিনিয়োর দুরপাল্লার ফ্রি-কিক ডেভিড সিম্যানকে হতবাক করে জালে জড়ালে কোয়ার্টার ফাইনালে থামতে হয় থ্রি-লায়ন্সদের। ২০০৬ বিশ্বকাপেও সেই কোয়ার্টার ফাইনালেই পুর্তগালের বিপক্ষে রুনির লাল কার্ডের সঙ্গে হারে সোনালী প্রজন্মের ইতি ঘটে। এর চূড়ান্ত বিদায়ঘণ্টা বাজে বোধহয় ২০০৮ ইউরো খেলার যোগ্যতা অর্জন করতে না পারার মধ্য দিয়ে।

এই শতাব্দীল প্রথম দশকের এই ঝলমলে প্রজন্মের হতাশাজনক পারফরম্যান্সে যেন আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছিল ‘থ্রি লায়ন্স’- নামের সেই গানটি। ‘ইংল্যান্ড গনা থ্রো ইট অ্যাওয়ে, ব্লো ইট অ্যাওয়ে’—অর্থাৎ আশা থাকবে কিন্তু ইংল্যান্ড নষ্ট করবে সব সুযোগ। বারবার তারা ঢাকঢোল পিঠিয়ে বড় স্বপ্ন নিয়ে আসবে বিশ্বকাপে, কিন্তু ফিরবে শূন্য হাতে। এটাই নিয়ম হয়ে গেছে! অথচ তাদেরও তারকা থাকতো, ম্যাচ উইনার থাকতো কিন্তু তাদের হাতে শিরোপা ধরা দেবে না। সেই ১৯৬৬ বিশ্বকাপ জেতার পর থেকে এই দুভার্গের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংলিশ ফুটবল। তাই ইংল্যন্ডে অনুষ্ঠিত ১৯৯৬ ইউরো উপলক্ষে ডেভিড ব্যাডিয়াল, ফ্র্যাঙ্ক স্কিনার ও দ্য লাইটনিং সিডস লিখেছিলেন ‘থ্রি লায়ান্স’ গানটি। এটি আসলে ইংলিশ ফুটবলের হতাশা, স্বপ্ন, দুঃস্বপ্নের লিরিক যা এখনো খুব প্রাসঙ্গিক রয়ে গেছে।

’৯৬ ইউরোতে সেমিফাইনালে পৌঁছানো ইংল্যান্ডকে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে আরেকটি বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে। ২০১৮ বিশ্বকাপে তারা সেমিফাইনালে পা রাখে, তবে ক্রোয়েশিয়ার কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে বিদায় নেয়। এরপর কোচ সাউথাগেটের অধীনে তারা টানা দুটো ইউরো’র ফাইনাল খেলেছে। ২০২১ সালে ইতালির কাছে হেরেছে টাইব্রেকারে, আর ২০২৪ সালে রানার্স-আপ হয়েছে স্পেনের কাছে ২-১ গোলে হেরে। বারবার ফাইনালে গিয়েও পারছে না ব্যর্থতার বৃত্ত ভাঙতে।

এবার বিশ্বকাপেও সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড, বুধবার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনার। এই প্রতিপক্ষের সঙ্গে আছে ঐতিহাসিক বিরোধ ও নানা ঘটন-অঘটনের বৈরীতা। কোয়ার্টার ফাইনাল জেতার পরপরই আলবিসেলেস্তে সমর্থকরা ফোড়ন কাটতে শুরু করেছে ইংলিশদের। একটা আগুনে সেমিফাইনাল হতে যাচ্ছে। তা উতরাতে পারলেই ফাইনাল। থ্রি লায়ন্সরা আরো একবার পৌঁছে যাবে শিরোপার কাছাকাছি।

ইংলিশ ফুটবলের সময়টা একদম খারাপ যাচ্ছে না। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ধরলে ৮ বছরে দুটো ফাইনাল ও দুটো সেমিফাইনাল খেলা চাট্টিখানি কথা নয়। শুধু ‍খুলছে না শিরোপার গোরোটা। এবার কেইন-বেলিংহামের পায়ে খুলতেও পারে সেই গোরো। ‘থ্রি লায়ন্স’ গানেও বলা হয়েছে, ‘কখনো স্বপ্ন দেখা বন্ধ করো না।’



২০২৬ ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনা-ইংল্যান্ডকেইনজুড বেলিংহাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর