Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আনচেলত্তির ক্যারিশমা দেখার অপেক্ষায়

জুলফিকার মাহমুদ মিন্টু
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:০১
আনচেলত্তির ক্যারিশমা দেখার অপেক্ষায়

গ্রাফিকস: আগামীর সময়

ব্রাজিল প্রথম ম্যাচ খেলেছিল মরক্কোর সঙ্গে এবং ১-১ ড্র করেছিল। গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ড ১-০ গোলে হাইতিকে হারায়। এই গ্রুপে স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে। এক পয়েন্টে মরক্কো ও ব্রাজিল যথাক্রমে দুই ও তিনে। ব্রাজিল মাস্ট উইন ম্যাচে মুখোমুখি হবে হাইতির। আর মরক্কো খেলবে স্কটল্যান্ডের সঙ্গে। স্কটল্যান্ডের সঙ্গে হাইতি ৪-৪-২ ফরমেশনে খেলেছিল। গোল হজমের আগে হাইতি একটা শক্ত ডিফেন্সিভ ব্লক তৈরি করেছিল, যেটি ভেদ করা স্কটিশদের জন্য কঠিন ছিল। গোল হজমের পর হাইতি কৌশল বদলে আক্রমণে আসার চেষ্টা করেছে। আমার বিশ্বাস, ব্রাজিলের বিপক্ষেও হাইতির মনোভাব ও কৌশল একই রকম থাকবে। অর্থাৎ তারা শক্ত প্রাচীর গড়ে চাইবে নিজেদের ঘর সুরক্ষিত রাখতে।

ব্রাজিল প্রথম ম্যাচ ৪-২-৩-১ ফরমেশনে খেলে এবং মরক্কোও একই ফরমেশনে খেলেছিল। ৪-২-৩-১ ফরমেশন অনুযায়ী ব্যাক ফোর থেকে খেলা বিল্ডআপ করতে হয়। এ ক্ষেত্রে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে কাসেমিরো ও ব্রুনো গিমারেসকে। দুঃখজনকভাবে সত্যি হচ্ছে, নিজেদের দায়িত্বটা কাসেমিরো ও গিমারেস ঠিকঠাক পালন করতে পারেননি। অর্থাৎ বলটা সেন্ট্রাল ব্যাক অথবা ফুলব্যাক পজিশন থেকে নিয়ে প্রোগ্রেস করতে পারছিলেন না। মরক্কো এতটাই প্রেস করে খেলছিল, তাতে তারা কোনোভাবেই বল নিয়ে টার্ন করতে পারছিল না। তাই প্রায়ই বল পজেশন হারিয়েছেন তারা।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের মিডফিল্ড কার্যকর হতে পারেনি, বল সামনে এগিয়ে দিতে পারেনি, যা নিয়ে গোলের চেষ্টা করতে পারে দলের ফরোয়ার্ড লাইন। ব্রাজিলের এই সমস্যাগুলো আছে। প্রশ্ন হলো, এই সমস্যাগুলোর উত্তরণের পথ কি ব্রাজিলের? এমনিতে ব্রাজিলের মিডফিল্ডে বিকল্প খুব বেশি নেই। গত ম্যাচে যখন কাসেমিরোকে বসিয়ে ফাবিয়ানহোকে নামানো হয়, তখন মিডফিল্ড একটু সহজ হয়। তবে সেটিও স্বার্থক হয়নি।

ব্রাজিলের মাঝমাঠের দুর্বলতা কাটাতে কোচ কার্লো আনচেলত্তির হাতে কিন্তু খুব বেশি রিসোর্স নেই। ফ্রন্ট লাইনের অবস্থাও নড়বড়ে। নাম্বার নাইন পজিশনে আমি এত দুর্বল কাউকে কখনো ব্রাজিল দলে দেখিনি। দুর্ভাগ্য যে ইগোর থিয়াগোকে নাম্বার নাইন পজিশনে ব্রাজিলকে খেলাতে হয়েছে।

থিয়াগো ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের হয়ে ৩৮ ম্যাচে ২২ গোল করেছেন। তাই তাকে এড়ানোর সুযোগ নেই। অথচ সে যে সুবর্ণ সুযোগ নষ্ট করেছে ভিনিসিয়ুসের অ্যাসিস্টে, তা ছিল অবিশ্বাস্য। গোলটা করতে পারলে ম্যাচের চেহারাই বদলে যেত। এর বাইরে তাকে আর খুঁজে পাইনি। রাইট ফ্ল্যাঙ্কে রাফিনিয়াকেও শতভাগ মনোযোগী মনে হয়নি। একজন ওয়াইড মিডফিল্ডারের যেই দায়িত্বগুলো থাকে, তার কিছুই করতে দেখিনি তাকে। এক ভিনিসিয়ুস জুনিয়র একটা গোল করেছেন সম্পূর্ণ ইনডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে। একক প্রচেষ্টায় হয়তো কখনো কখনো আপনি ম্যাচও জিতবেন। তবে ফুটবল একটা সংঘবদ্ধ খেলা।

ব্রাজিলের সমস্যা উত্তরণে আনচেলত্তির দিকে তাকিয়ে আছি। তিনি সমস্যার সমাধান কী করে করবেন, কী কী ট্যাকটিক্যাল পরিবর্তন করবেন এবং কীভাবে খেলোয়াড়দের তিনি ব্যবহার করবেন, তা দেখার অপেক্ষায় আছি।

ব্রাজিলমরক্কোস্কটল্যান্ডআনচেলত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার