Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৬:৩৭
ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন স্কালোনি

ছবি: রয়টার্স

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নিখুঁত ছন্দে এগোচ্ছে আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকে শেষ-৩২ পর্যন্ত টানা চার ম্যাচ জিতে শেষ-১৬ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এই জয়যাত্রা কোচ লিওনেল স্কালোনিকে আত্মতুষ্ট করেনি। বরং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ই তাঁর কাছে বড় সতর্কবার্তা।

শেষ-১৬ ম্যাচে মিসরের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেই ব্রাজিলের বিদায়ের প্রসঙ্গ তুলে বলেছেন,‘অনুশীলনের জন্য ব্রাজিলের ম্যাচটা পুরো দেখতে পারিনি। যতটুকু দেখেছি, তাতেই বোঝা যায় বিশ্বকাপ কতটা নির্মম হতে পারে। নরওয়ে খুবই ভালো দল। ম্যাচের শেষ দিকে এনদ্রিক যদি গোলটা করতে পারত, তাহলে আজ হয়তো আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করতাম।’

ব্রাজিলের ২-১ ব্যবধানে হারের উদাহরণ টেনে তিনি বলেন, এমন পরিণতি যে কোনো দলেরই হতে পারে, ‘ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। কেপ ভার্দের বিপক্ষে আমাদেরও একই পরিণতি হতে পারত, কিংবা এই টুর্নামেন্টে অন্য যে কোনো দলের। যখন আপনি ভালো খেলতে পারেন না এবং লড়াইয়ের মানসিকতা দেখাতে ব্যর্থ হন, তখন টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়।’

বিশ্বকাপে বড় দলগুলোরও কঠিন পরীক্ষার মুখে পড়ার বিষয়টি তুলে ধরে স্কালোনি বলেন, ‘এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন। এখানে কোনো দল এককভাবে আধিপত্য বিস্তার করতে পারছে না। কেউ ফেভারিট নয়। সেদিন দেখুন, শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে লড়তে হয়েছে, স্পেনকে কঠিন পরীক্ষা দিয়েছে পর্তুগাল। প্রতিপক্ষরাও এখন অনেক ভালো খেলছে।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আফ্রিকার দল মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্রাজিলের মতো অঘটনের শিকার হতে না চেয়ে প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট সতর্ক স্কালোনি, ‘আমরা সতর্ক আছি। মিসর খুবই কঠিন প্রতিপক্ষ, তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। সালাহ অসাধারণ একজন ফুটবলার, তার বিপক্ষে খেলতে পারাটা আনন্দের। তবে আমরা সব সময় দল হিসেবে সতর্ক থাকি।’

লিওনেল স্কালোনিআর্জেন্টিনাব্রাজিল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ১
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    advertisement
    advertisement
    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    ০৭ জুলাই ২০২৬, ০০:১৭

    যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    ০৭ জুলাই ২০২৬, ০৬:০৯

    পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন

    পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন

    ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৪

    বদলি খেলোয়াড়দের ৫০ গোলের কীর্তি

    বদলি খেলোয়াড়দের ৫০ গোলের কীর্তি

    ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৬

    প্যারাগুয়ে সিনেটরের বর্ণবাদী পোস্টে এমবাপ্পের ক্ষোভ

    প্যারাগুয়ে সিনেটরের বর্ণবাদী পোস্টে এমবাপ্পের ক্ষোভ

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৮

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    ০৭ জুলাই ২০২৬, ০০:৩৩

    খামেনির জানাজায় কোরআনের আয়াতে কূটনৈতিক বার্তা

    খামেনির জানাজায় কোরআনের আয়াতে কূটনৈতিক বার্তা

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৯

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৭ জুলাই ২০২৬, ০৭:৪০

    আজকের নামাজের সময়সূচি (০৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৭ জুলাই)

    ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৩

    শ্রীলঙ্কায় ‘কারাবিদ্রোহে’ নিহত ২৫

    শ্রীলঙ্কায় ‘কারাবিদ্রোহে’ নিহত ২৫

    ০৭ জুলাই ২০২৬, ০৪:১৫

    বোমা ফাটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আসামি

    বোমা ফাটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আসামি

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১

    ফুটবলটা খেলে যাও, মাঠে আবারও হাসো

    ফুটবলটা খেলে যাও, মাঠে আবারও হাসো

    ০৭ জুলাই ২০২৬, ০৯:২৮

    রোনালদো বললেন ‘জীবন এগিয়ে যাবে’

    রোনালদো বললেন ‘জীবন এগিয়ে যাবে’

    ০৭ জুলাই ২০২৬, ০৫:২৫

    সালাহদের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

    সালাহদের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

    ০৭ জুলাই ২০২৬, ১১:১০

    ৯ জনের  মৃত্যুদণ্ড

    ৯ জনের মৃত্যুদণ্ড

    ০৭ জুলাই ২০২৬, ০৪:১২

    advertiseadvertise