Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

১২ বছরে স্পেনের ১৭ শিরোপা

ফাহিম মাশরুর
ফাহিম মাশরুর
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:৫৭
১২ বছরে স্পেনের ১৭ শিরোপা

গ্রাফিকস: আগামীর সময়

২০১৪ বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে ব্রাজিলে পা রাখল স্পেন দল। টানা দুই ইউরো ও মাঝে বিশ্বকাপজয়ী এই দলটার ওপর প্রত্যাশার কতই না চাপ। সেই চাপেই পিষ্ট হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল তারা। সেই বিদায়টাই যেন ঘুরিয়ে দিয়েছিল স্প্যানিশ ফুটবলের মোড়। ঠিক এক যুগ পর আবারও বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল লুইস দে লা ফুয়েন্তের দল। এই ১২ বছরে পুরুষ, নারী জাতীয় ও বয়সভিত্তিক দল মিলে জিতেছে ২৩টি শিরোপা।

২০১৪ সালে গ্রুপ পর্ব, ২০১৮ সালে শেষ ১৬। বিশ্বকাপ থেকে এমন অপ্রত্যাশিত ছিটকে যাওয়ার ধাক্কা সামলে উঠে বিশ্বমঞ্চে স্পেনের পুরুষ দলের প্রত্যাবর্তন ছিল রীতিমতো অবিশ্বাস্য। ২০২৩ সালে উয়েফা নেশনস লিগ জয়ের মাধ্যমে শিরোপার খরা কাটায় তারা।

এরপর সাফল্য আসে ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোতে। লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের মতো তরুণ তুর্কিতে ভর করে ১২ বছর পর ইউরোপ সেরা হয় স্পেন। এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকে ২০২৬ ফিফা বিশ্বকাপেও। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

স্প্যানিশ ফুটবলের রোমাঞ্চকর পরিবর্তন এসেছে নারী দলেও। ২০২৩ ফিফা নারী বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় দেশটির নারী ফুটবল দল।

বিশ্বকাপ জয়ের পরপরই তারা জেতে উয়েফা নারী নেশনস লিগও। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম দেশ হিসেবে একসঙ্গে পুরুষ ও নারী দুই বিভাগের বিশ্বকাপই নিজেদের কাছে রেখে দিল স্পেন।

স্পেনের শিরোপা জয়ের অন্যতম কারখানা তাদের বয়সভিত্তিক দল। ২০২৪ প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়ের মাধ্যমে নিজেদের অলিম্পিক আধিপত্য পুনরুদ্ধার করে স্পেন। এ ছাড়া উয়েফা অনূর্ধ্ব-২১ (২০১৯), অনূর্ধ্ব-১৭ (২০১৭) এবং অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতেও (২০১৫, ২০১৯, ২০২৪, ২০২৬) শিরোপা জেতে স্পেনের যুবারা।

বয়সভিত্তিক নারী ফুটবলেও স্পেনের আধিপত্য অবিশ্বাস্য। ২০২২ সালে তারা জিতেছে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ। এর আগে ২০১৮ সালেও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছিল তারা। একই সঙ্গে উয়েফা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রেকর্ড টানা পাঁচটি শিরোপা এবং অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে আরও তিনটি ইউরোপীয় শিরোপা নিজেদের ঝুলিতে তোলে স্পেনের মেয়েরা।

ইউরো থেকে বিশ্বকাপ, নেশনস লিগ থেকে বয়সভিত্তিক দল; ইউরোপ ও বিশ্বমঞ্চে স্পেনের গত এক যুগের দাপট ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে স্পেনের জাতীয় দলের বড় তারকারা উঠে এসেছেন সেই বয়সভিত্তিক দল থেকেই। ধারাবাহিক সাফল্য দলকে সব বিভাগেই এনে দিয়েছে হারানো সেই গৌরব।

বিশ্ব ফুটবলের সিংহাসনে এখন লাল পতাকার একচ্ছত্র রাজত্ব। আর সেই রাজত্বের বার্তাটাও স্পষ্ট। টুর্নামেন্ট যেটাই হোক, ফুটবলের শেষ হাসিটা হাসবে কিন্তু স্পেনই!

স্পেনশিরোপাডিফেন্ডিং চ্যাম্পিয়নলামিন ইয়ামালনিকো উইলিয়ামস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    advertiseadvertise