Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

জর্ডান ম্যাচের আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা স্কালোনির

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২০:১৪
শেয়ার করুন:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা স্কালোনির

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, এখনো নিখোঁজ বহুমানুষ। লাতিন আমেরিকার এই দেশের ফুটবল দলের বিপক্ষে কতবারই তো খেলতে হয়েছে আর্জেন্টিনাকে, কোপা আমেরিকায় কিংবা বিশ্বকাপের বাছাইপর্বে। ভেনেজুয়েলার এই শোকার্ত সময়ে দেশটির মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে স্কালোনি প্রথমেই শোক প্রকাশ করেছেন ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণ হারানো মানুষদের জন্য।

স্কালোনি সংবাদ সম্মেলনের শুরুতেই বলেছেন, ‘সবার আগে আমি ভেনেজুয়েলার সাধারণ মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি, সেখানে যা ঘটছে তা সত্যিই বেদনাদায়ক।" "তারা অত্যন্ত কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং আশা করি প্রতিটি রাষ্ট্র তাদের সমর্থনে এগিয়ে আসবে।‘ জর্ডানের বিপক্ষে ম্যাচের আগেই আর্জেন্টিনা হয়ে গেছে নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন, পরের পর্বে প্রতিপক্ষও হয়ে গেছে চূড়ান্ত। জর্ডানের পর লিওনেল মেসির সামনে ভোজিনহার কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই বেঞ্চের শক্তি দেখবেন স্কালোনি, ‘আমি মনে করি, যখনই কোনো সুযোগ তৈরি হয়, তখন দলে জায়গা পাওয়ার যোগ্য এমন দারুণ কিছু খেলোয়াড়ও চলে আসেন। আর মূল ভাবনাটি হলো, পুরো দল যেন একই ধারাবাহিকতা বজায় রেখে তাদের স্বাভাবিক খেলাটাই খেলে।‘ তবে সেজন্যে ফলের সঙ্গে কোন আপোষ নয়, ‘এই (আর্জেন্টিনা) জার্সি জড়িয়ে মাঠে নামার মুহূর্তটি সব সমীকরণের ঊর্ধ্বে, সেখানে পয়েন্টের প্রয়োজন থাকুক আর না থাকুক; এই জার্সি গায়ে জড়ানোর মানেই হলো মাঠে নেমে দারুণ কিছু করা এবং সবসময় জয়ের জন্য ঝাঁপিয়ে পড়া।‘

কোচের সঙ্গে এসেছিলেন নিকোলাস তাগলিয়াফিকো। এখন পর্যন্ত দুটো ম্যাচের কোনটিতেই তিনি একাদশে জায়গা পাননি, জর্ডানের বিপক্ষে খেলতে আশাবাদী এই লেফটব্যাক, এটি আমার জন্য পরম গর্বের। কেউ আসলে ম্যাচের সংখ্যা গুনে খেলে না, বরং প্রতিদিনের চেষ্টাটাই থাকে দেশের হয়ে মাঠ মাতানোর সংখ্যাটা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া। আমি মাঠে নামার জন্য সম্পূর্ণ ফিট। আর দলের বর্তমান যে আবহ, তাতে সবাই প্রচণ্ড প্রতিযোগী মনোভাবাপন্ন এবং কেউই গা-ছাড়া ভাব দেখানোর পাত্র নয়।‘


আর্জেন্টিনালিওনেল স্কালোনিভেনেজুয়েলায় ভূমিকম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে