Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

স্কালোনির নামকরণ

গনজালেস ‘ঘোড়া’ লাউতারো ‘ষাঁড়’ আলভারেস ‘মাকড়সা’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২৭
গনজালেস ‘ঘোড়া’ লাউতারো ‘ষাঁড়’ আলভারেস ‘মাকড়সা’

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানের এক মহাকাব্যিক জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই রোমাঞ্চকর রাতের পর মাঠের বাইরের এক মজার ঘটনা সামনে এসেছে। ম্যাচ শেষে শিষ্য নিকোলাস গনজালেসের ক্লান্তিহীন দৌড় আর শক্তির প্রশংসা করতে গিয়ে তাকে ‘কাবায়ো’ (স্প্যানিশ শব্দ, যার অর্থ ঘোড়া) বলে ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি।

কোচের দেওয়া এই নতুন উপাধি নিয়ে খোদ গনজালেসও মেতেছেন তুমুল রসিকতায়। মিসরকে হারানোর পর ‘এএফএ স্টুডিও’র লাইভ স্ট্রিমিংয়ে হাজির হয়ে কোচের দেওয়া এই নতুন উপাধি নিয়ে হাসিতে ভেঙে পড়েন নিকো গনজালেস। ম্যাচটিতে ৬৬ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর বদলি হিসেবে মাঠে নেমে পুরো ম্যাচের গতি বদলে দিয়েছিলেন এই উইঙ্গার।

আরও পড়ুন

স্কালোনির দিকে তেড়ে গেলেন মিসর কোচ!

০৮ জুলাই ২০২৬

উপাধিটি নিয়ে মজা করে গনজালেস বলেন, ‘কোচ তো এই কথা বলে আমাকে মেরেই ফেলল!’ তবে আড়ালে যে সতীর্থরা তাকে এই নামেই ডাকেন, সেই গোপন তথ্যও ফাঁস করলেন তিনি, ‘আসলে দলের ভেতর সতীর্থদের কথা শুনলে দেখবেন ওরাও আমাকে ‘কাবায়ো’ (ঘোড়া) বা ‘কাবিতা’ (ছোট ঘোড়া) বলে ডাকে। আমার অবশ্য ‘কাবিতা’ নামটাই শুনতে বেশি ভালো লাগে, একটু মিষ্টি শোনায়। কিন্তু কোচ যেভাবে মিডিয়ার সামনে বললেন, আমি তো অবাক!’

দলে লাউতারো মার্তিনেসের নাম ‘এল তোরো’ (ষাঁড়) আর হুলিয়ান আলভারেসের নাম ‘লা আরানিয়া’ (মাকড়সা)। এবার নিজের নাম ‘ঘোড়া’ হওয়ায় আর্জেন্টিনার বিখ্যাত চিড়িয়াখানা ‘তেমাইকেন’-এর প্রসঙ্গ টেনে গনজালেস রসিকতা করে বলেন, ‘আমাদের দলটা তো এখন আস্ত একটা চিড়িয়াখানা হয়ে যাচ্ছে!’

আরও পড়ুন

আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিতর্কে জড়ালেন মামদানিও

০৯ জুলাই ২০২৬

কোয়ার্টার ফাইনালে ওঠার পর দলের সাইড বেঞ্চের শক্তি নিয়ে কথা বলার সময় স্কালোনি এই মন্তব্য করেছিলেন। অতিরিক্ত বিনয় দেখানোর পক্ষপাতী নন জানিয়ে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড বলেন, ‘আপনার বেঞ্চে যদি লাউতারো মার্তিনেসের মতো খেলোয়াড় থাকে, কিংবা নিকো গনজালেসের মতো ঘোড়া থাকে, যে মাঠে ঘোড়ার মতো দৌড়াতে পারে এবং বক্সে পৌঁছে যায়, তখন কোচের কাজটা সহজ হয়ে যায়। আপনি জাদুকর হতে পারেন, তবে আসল কথা হলো আপনার দলে এমন মানের খেলোয়াড় থাকতে হবে।’

মজা করার পাশাপাশি ম্যাচের সেই চরম উত্তেজনাকর মুহূর্তের অনুভূতিও শেয়ার করেছেন গনজালেস। মিসর যখন ২-০ গোলে এগিয়ে, তখন সাইড বেঞ্চে বসে থাকা গনজালেসের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তিনি বলেন, ‘ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত আমি ভাবছিলাম, এবার বোধহয় ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরতে হবে। নিজেকে জিজ্ঞেস করছিলাম, কোন চুলোয় যাব এখন? আমি ক্যারিয়ারে এমন ম্যাচ কখনো দেখিনি, আর হয়তো দেখবও না। ম্যাচটা জেতার পর মনে হচ্ছিল আমরা যেন আবার বিশ্বকাপটাই জিতে ফেলেছি। এটি সত্যিই অবিশ্বাস্য এক মুহূর্ত ছিল।’

-টিওআইসি স্পোর্টস অবলম্বনে

নিকো গনজালেসলাউতারো মার্তিনেসহুলিয়ান আলভারেসলিওনেল স্কালোনি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?