Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

উজবেক ডিফেন্ডারের ধাক্কায় হাসপাতালে ক্যামেরাম্যান!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:২৬
উজবেক ডিফেন্ডারের ধাক্কায় হাসপাতালে ক্যামেরাম্যান!

সংগৃহীত ছবি

বিশ্বকাপের গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে কলম্বিয়ার ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটি ফুটবলপ্রেমীদের বেশ বিনোদন দিয়েছে। তবে গোল উৎসবের আগেই প্রথমার্ধে মাঠের সাইডলাইনে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ও অদ্ভুত দুর্ঘটনা। উজবেক ডিফেন্ডারের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন মাঠে দায়িত্ব পালন করা এক ক্যামেরাম্যান। শেষ পর্যন্ত ম্যাচ ফেলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যেতে হয়েছে তাকে।

বৃহস্পতিবার এস্তাদিও আসতেকায় ম্যাচের তখন ৩২ মিনিটের খেলা চলছে। ডান প্রান্ত থেকে ভেসে আসা একটি পাস ডি-বক্সের সামান্য বাইরে বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। এরপর উজবেক ডিফেন্ডার বেখরুজ কারিমোভের মাথার ওপর দিয়ে বল চিপ করে সাইডলাইনের দিকে দ্রুত গতিতে ছুটে যান তিনি।

আরও পড়ুন

ম্যাচ জিতল কলম্বিয়া, মন জিতল নবাগত উজবেকিস্তান

১৮ জুন ২০২৬

ঠিক তখনই দিয়াজকে আটকাতে মরিয়া হয়ে ছুটে আসেন উজবেকিস্তানের আরেক ডিফেন্ডার আবদুকোদির খুসানভ। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে খুসানভ সরাসরি ধাক্কা মারেন দিয়াজকে। বিপত্তি ঘটে এর পরেই। ধাক্কার তীব্রতায় খুসানভ নিজেই মাঠ থেকে ছিটকে সাইডলাইনে একদম ক্লোজ-আপ শট নিতে থাকা অফিসিয়াল ব্রডকাস্টের ক্যামেরাম্যানকে সজোরে আঘাত করেন।

টেলিভিশন স্ক্রিনে দেখা যায়, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই সম্প্রচার করা ক্যামেরাটির ফোকাস সম্পূর্ণ ঘুরে যায় এবং পর্দায় অন্ধকার নেমে আসে। পরে অন্য ক্যামেরার রিপ্লেতে দেখা যায়, খুসানভের ধাক্কায় ওই সংবাদকর্মী তার ভারী ক্যামেরা ও মাইক্রোফোনসহ মাটিতে আছড়ে পড়েন।

আরও পড়ুন

পুরনো রণকৌশলে ফিরছেন আনচেলত্তি

১৮ জুন ২০২৬

দুর্ঘটনার পরপরই মাঠের দায়িত্বরত কর্মী ও ফিফার অফিসিয়াল চিকিৎসকেরা দ্রুত ওই ক্যামেরাম্যানের কাছে ছুটে যান। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তীব্র ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। পায়ে গুরুতর চোট পাওয়ায় শেষ পর্যন্ত দুই সহকর্মীর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাকে এবং স্টেডিয়ামে থাকা অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এদিকে সাইডলাইনের এই নাটকীয় ঘটনার রেশ কাটতে না কাটতেই কলম্বিয়ান স্ট্রাইকারকে ফাউল করার অপরাধে উজবেক ডিফেন্ডার খুসানভকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন ম্যাচের রেফারি অ্যান্থনি টেইলর। 

উজবেকিস্তান২০২৬ ফুটবল বিশ্বকাপকলম্বিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ