Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আমি জিনিয়াস নই, তবে বোকাও নই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:০১
আমি জিনিয়াস নই, তবে বোকাও নই

ব্রাজিল ফুটবল দলের কোচের চেয়ারটা যেন সবসময়ই এক জ্বলন্ত আগ্নেয়গিরি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলা একটু এদিক-সেদিক হলেই ধেয়ে আসে সমালোচনার তীর। চলতি বিশ্বকাপে নড়বড়ে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে চলমান সমালোচনার জবাবে এবার মুখ খুলেছেন কোচ কার্লো আনচেলত্তি। নরওয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সমালোচকদের ধুয়ে দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

একসময়ের তারকাবহুল ব্রাজিল দল এখন অতীত। বছরখানেক আগে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তি পেয়েছিলেন একটি ভাঙাচোরা দল। হারতে হারতে সেই দলটির পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। সেখান থেকে অল্প সময়ে ব্রাজিলকে অনেকটাই গুছিয়ে এনেছেন আনচেলত্তি। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ার ও অভিজ্ঞতার কথা আনচেলত্তি স্পষ্ট বলেছেন, বাইরের সমালোচনা তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না।

আরও পড়ুন

আর্জেন্টিনার উদাহরণ টেনে আনচেলত্তির সতর্কবাণী

০৫ জুলাই ২০২৬

সংবাদ সম্মেলনে কিছুটা ক্ষোভ ও তাচ্ছিল্যের সুরে টেনে ৬৭ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘আমি ফুটবল বুঝি কি বুঝি না, তা আমি জানি না। তবে আমি ফুটবল বুঝি কি না—তা বিচার করার অধিকারও কারও নেই। এটা শতভাগ নিশ্চিত যে আমি কোনো জিনিয়াস নই। তবে এটাও শতভাগ নিশ্চিত যে আমি কোনো বোকাও নই।’

আনচেলত্তি আরও বলেন, ‘আমি ১ হাজার ৪০০-এর বেশি ম্যাচের কৌশল সাজিয়েছি। ফুটবলকে পুরোপুরি বোঝার জন্য হয়তো এটাও যথেষ্ট নয়, তবে অভিজ্ঞতা হিসেবে মন্দ নয়! আর এই গ্রহে কেবল একজন মানুষেরই আমার চেয়ে বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে। তিনি স্যার অ্যালেক্স ফার্গুসন, যিনি দুই হাজারের বেশি ম্যাচে ডাগআউটে ছিলেন। সবার পরামর্শ আমি অবশ্যই মাথা পেতে নিই, তবে আমাকে উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি কেউ থাকেন, তিনি শুধুই অ্যালেক্স ফার্গুসন।’

আরও পড়ুন

ব্রাজিল-নরওয়ে ম্যাচে এবারও আমেরিকান রেফারি

০৫ জুলাই ২০২৬

২০০২ সালের পর দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি সেলেসাওরা। এই দীর্ঘ ট্রফি খরায় সৃষ্ট পাহাড়সম চাপকে অবশ্য বোঝা হিসেবে দেখছেন না সাবেক রিয়াল মাদ্রিদ বস, ‘২৪ বছর ট্রফি না পাওয়ার কারণে একটা বাড়তি চাপ তো আছেই। তবে আমার কাছে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়াটা অত্যন্ত সম্মানের। আর যেহেতু এটি একটি বড় সম্মান, তাই আমি সব ধরনের সমালোচনা মাথা পেতে নিতে রাজি আছি।’

ফুটবল দুনিয়ায় কোচের চাকরিটা যে কতটা ঝুঁকিপূর্ণ এবং কেন খারাপ ফলের পর সব দায় কোচের ওপরই এসে পড়ে, সেই নির্মম সত্যও তুলে ধরেন আনচেলত্তি। তার ভাষায়, ‘দলের সাফল্য সবসময় খেলোয়াড়দের, আর সব ব্যর্থতার দায় এসে পড়ে কোচের ঘাড়ে। এই কারণেই ফুটবলে কোচরাই সবচেয়ে দুর্বল পক্ষ।’

চলতি বিশ্বকাপে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘জোগা বোনিতো’ বা সুন্দর ফুটবল দেখতে না পেয়ে ক্ষুব্ধ খোদ দেশের সমর্থকরা। তবে আনচেলত্তির এই প্র্যাগমেটিক ফুটবলই ব্রাজিলকে আবারও বিশ্বজয়ের মুকুট এনে দিতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এমনকি জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ের পর ব্রাজিলের রাষ্ট্রপতিও জনসমক্ষে আনচেলত্তির কিছু কৌশলী সিদ্ধান্তের প্রশংসা করেছেন।   

আনচেলত্তিব্রাজিল২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?