মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
বেলজিয়ামের চার্লস ডে কেতেলেয়ার ছিলেন যুক্তরাষ্ট্র-বেলজিয়াম শেষ ষোলোর ম্যাচের নায়ক। মাত্র নবম মিনিটে নিকোলাস রাসকিনের ক্রস থেকে গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন তিনি।
ম্যালিক টিলম্যানের ফ্রি-কিকে যুক্তরাষ্ট্র সমতা ফেরানোর মাত্র দুই মিনিট পরই লেয়ান্দ্রো ত্রোসারের ক্রসে হেডে দ্বিতীয় গোলটি করেন ডে কেতেলেয়ার।
দ্বিতীয়ার্ধে গোলকিপার ম্যাট ফ্রিজের ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে হান্স ফানাকেনকে দিয়ে করান তৃতীয় গোল।
শেষদিকে রোমেলু লুকাকুর গোলে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করে বেলজিয়াম। দুই গোল ও এক অ্যাসিস্ট নিয়ে ম্যাচসেরা হন ডে কেতেলেয়ার।




