Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ তারকার রহস্যজনক মৃত্যু

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৯:৫০
শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ তারকার রহস্যজনক মৃত্যু

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা মিডফিল্ডার জেডেন অ্যাডামস আজ মারা গিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

মামেলোদি সানডাউন্সের এই মিডফিল্ডার চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন। জাতীয় দলের হয়ে নয়টি ম্যাচ খেলেছিলেন তিনি।

২ জুলাই দেশে ফেরার ৮দিন পর মারা গেলেন অ্যাডামস। মৃত্যুর খবর প্রকাশের মাত্র এক দিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও বান্ধবীর একটি ছবি শেয়ার করেছিলেন অ্যাডামস। শুক্রবার তার সঙ্গী আকুইলাহও দুজনের একটি ছবি পোস্ট করেছিলেন।

অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘মামেলোদি সানডাউন্স ও দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের মিডফিল্ডার জেডেন অ্যাডামসের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি সদ্যই ২০২৬ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং সাহস, গর্ব ও নিষ্ঠার সঙ্গে জাতির প্রত্যাশা বহন করেছেন। তার মৃত্যু পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল অঙ্গন এবং পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি।‘

বিবৃতিতে আরও বলা হয়, ‘অ্যাডামস পরিবার, মামেলোদি সানডাউন্স, স্টেলেনবস এফসি, বাফানা বাফানা এবং তার জীবনে স্পর্শ পাওয়া সবার প্রতি আমাদের গভীর সমবেদনা। দক্ষিণ আফ্রিকার ফুটবল হারাল একজন প্রতিভাবান খেলোয়াড়, খেলাটির নিবেদিতপ্রাণ একজন সেবক এবং এমন এক তরুণকে যার সামনে আরও অনেক কিছু দেওয়ার ছিল।‘

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৬০ মিনিট খেলেছিলেন তিনি। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে প্রথমার্ধ শেষে বদলি হয়ে মাঠ ছাড়েন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঐতিহাসিক ১-০ জয়ের ম্যাচে শেষ দিকে বদলি হিসেবে নেমেছিলেন। সেই জয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে দক্ষিণ আফ্রিকা।

তবে অ্যাডামসের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জেডেন অ্যাডামসদক্ষিণ আফ্রিকা ফুটবল২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য