Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বরেকর্ড ভেঙে মেসির ফোন, আবেগাপ্লুত মিরোস্লাভ ক্লোসা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৫৮
বিশ্বরেকর্ড ভেঙে মেসির ফোন, আবেগাপ্লুত মিরোস্লাভ ক্লোসা

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের সিংহাসনটা এখন শুধুই লিওনেল মেসির। উত্তর আমেরিকা বিশ্বকাপে মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে এক গোল করার পর বিশ্বমঞ্চে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১-এ, যা জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডকে অনেক আগেই ছাড়িয়ে গেছে। তবে নিজের বিশ্বরেকর্ড হারানোর পর খোদ মেসির থেকেই ফোনকল পেয়েছেন ২০১৪ বিশ্বকাপজয়ী ক্লোসা।

জার্মান ক্লাব এফসি নুরেমবার্গের এক অনুষ্ঠানে ক্লোসা প্রকাশ করেন, রেকর্ড ভাঙার পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তাকে ফোন করেছিলেন এবং সেই মুহূর্তটি ছিল দারুণ আবেগের। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদন অনুযায়ী ক্লোসা বলেন, ‘মেসি সত্যিই এক অবিশ্বাস্য বিস্ময়।’

আরও পড়ুন

আমি ব্রাজিলিয়ান হয়েও বলছি, মেসি অসাধারণ

০৮ জুলাই ২০২৬

দুই ভিন্ন প্রজন্মের এই দুই কিংবদন্তির মাঠের বাইরে এমন দীর্ঘ আলাপের নেপথ্য কারিগর ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে ইতালিয়ান ক্লাব লাৎসিওতে একসঙ্গে খেলার সুবাদে ক্লোসা ও স্কালোনির সম্পর্ক বেশ মধুর। ক্লোসা বলেন, ‘স্কালোনি আমার সতীর্থ ছিল এবং আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। মেসি যখন বিশ্বকাপে আমার গোলসংখ্যা ছাড়িয়ে যায়, তখনই স্কালোনি আমাদের দুজনের মধ্যে এই ফোনকলের ব্যবস্থা করে দেয়। পুরো বিষয়টি ছিল ভীষণ আবেগপূর্ণ।’

বিশ্বকাপে ১৬টি গোলের মালিক ক্লোসা মৃদু হেসে আরও যোগ করেন, ‘মেসি আমাকে জানিয়েছে সে তার একটি স্বাক্ষর করা (অটোগ্রাফ) জার্সি আমাকে উপহার হিসেবে পাঠাবে।’

আরও পড়ুন

মেসিকে টিকিয়ে রাখতেই এই অবিচার

০৮ জুলাই ২০২৬

খেলোয়াড়ি জীবনে মাঠে বেশ কয়েকবার মুখোমুখি হলেও ফুটবলের বাইরে কখনো এত দীর্ঘ আলাপ হয়নি তাদের। ক্লোসা বলেন, ‘অবশ্যই বিভিন্ন সময়ে মেসির সঙ্গে আমার দেখা হয়েছে, যা সবসময়ই খুব সম্মানজনক ও আনন্দের ছিল। তবে ফুটবলের বাইরে এত দীর্ঘ সময় নিয়ে আমাদের কথা বলার সুযোগ এবারই প্রথম হলো।’

রেকর্ড হারানোর বিষয়ে জার্মান এই গোলমেশিনের কোনো আক্ষেপ নেই। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসি যখন তার রেকর্ড স্পর্শ করেছিলেন, তখনই ক্লোসা প্রকাশ্যে মেসির প্রশংসা করে বলেছিলেন, ‘আমার চোখে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন চ্যাম্পিয়ন! রেকর্ড তো একদিন না একদিন ভাঙার জন্যই তৈরি হয়, আর আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত।’

লিওনেল মেসিমিরোস্লাভ ক্লোসাআর্জেন্টিনাজার্মানি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব