Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিফা উইন্ডো

৬০ ফুটবলার চোট নিয়ে ফিরছেন ক্লাবে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ২০:৪৪
৬০ ফুটবলার চোট নিয়ে ফিরছেন ক্লাবে

ফিফার আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়দের চোট নিয়ে শঙ্কা থাকে ক্লাবগুলোর। এবারের লম্বা বিরতিতে দীর্ঘই হয়েছে তালিকাটি। ‘কাদেনা সের’-এর প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্তত ৬০ জন ফুটবলার এবার পড়েছেন ইনজুরি ও শারীরিক অস্বস্তিতে। ১৬ জন খেলোয়াড় নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইংলিশ প্রিমিয়ার লিগ। এরপর আছে সিরি ‘আ’ (১৪), লা লিগা (১৩), লিগ ওয়ান (৯) ও বুন্দেসলিগা (৮ জন)। আজ থেকে শুরু হতে যাওয়া শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোকে তাই ভুগতে হবে যথেষ্ট।

লা লিগার খেলোয়াড়দের মধ্যে ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে, রাফিনিয়াও চোটে পড়েছেন জাতীয় দলের জার্সিতে খেলতে গিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে ডান ঊরুর অস্বস্তির কারণে রাফিনিয়াকে তুলে নিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। এরপর জাতীয় দলের ক্যাম্প থেকে সরে দাঁড়িয়ে ভারত সফরে যাননি রাফিনিয়া। তবে চোট গুরুতর না হওয়ায় আগামীকাল শনিবার গেতাফের বিপক্ষে বার্সেলোনার প্রথম ম্যাচে এই ব্রাজিলিয়ানকে বেঞ্চেই রাখবেন বার্সা কোচ হান্সি ফ্লিক।

এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের ২০ গোলের ৮টি করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে প্রথম ম্যাচে গোলের পর চোট পাওয়ায় মাদ্রিদ ফিরে আসেন তিনি। ভিয়ারিয়ালের বিপক্ষে শনিবার প্রথম ম্যাচেই জোসে মরিনহো একাদশে রাখতে পারেন তাকে। তেমনি চোট পাওয়া ফ্রান্সের আরেক খেলোয়াড় ইব্রাহিম কোনাতেও থাকতে পারেন সেরা একাদশে।

অ্যাথলেতিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস পড়েছেন পেশির সমস্যায়। অ্যাতলেতিকো মাদ্রিদের গ্রিমালদোও পেয়েছেন চোট। সেল্টা ভিগো হারিয়েছে তিন খেলোয়াড়— রিস্টিচ, স্টারফেল্ট ও ক্যাসেরেসকে।

ফিফার বিরতিতে বেশি ক্ষতিটা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের। আর্সেনালের হাভার্টজ ও তোমিইয়াসু, লিভারপুলের আইজ্যাক ও গাকপো, ম্যানচেস্টার ইউনাইটেডের ডোগু ও মাজরাউই, ব্রেন্টফোর্ডের ডামসগার্ড, বোর্নমাউথের অ্যালেক্স স্কট এবং সান্ডারল্যান্ডের ব্রোবি ও ব্যালার্ড পড়েছেন চোটে। ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডও নরওয়ের ম্যাচের সময় ইনজুরিতে পড়েন। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় এই সপ্তাহের শেষের ম্যাচে খেলেবেন তিনি।

প্রিমিয়ার লিগের পরেই সবচেয়ে বেশি ১৪ জন খেলোয়াড় চোট পেয়েছেন ইতালিয়ান সিরি ‘আ’-তে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসসহ চোট পেয়েছেন ৯ জন। বুন্দেসলিগার চোট পাওয়া আট খেলোয়াড়ের অন্যতম বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা। জার্মানির হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় ডান ঊরুর পেশিতে চোট পান তিনি। এই খেলোয়াড়দের চোট নিশ্চিতভাবেই ভোগাবে ক্লাবগুলোকে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট