Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিদায়ী ম্যাচ

দলের সবার জন্য মেসির জার্সি চাইলেন বেনিন গোলকিপার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৫:২৬
দলের সবার জন্য মেসির জার্সি চাইলেন বেনিন গোলকিপার

বুয়েনস এইরেসের স্তাদিও মনুমেন্তালে বুধবার বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের এই অবিসংবাদিত রাজপুত্রের বিদায়ী উপলক্ষটিকে ঘিরে বিশ্বজুড়ে যখন আবেগ ও শ্রদ্ধার জোয়ার, তখন প্রতিপক্ষ বেনিন দল পরিষ্কার জানিয়ে দিয়েছে—তারা কোনো আনুষ্ঠানিকতা বা বেড়াতে আসেনি, মাঠে লড়াই করতেই এসেছে। একইসঙ্গে তারা মেসির জার্সিও পেতে চায়।

বেনিন দলের বুয়েনস এইরেসে পৌঁছানোর পর হোটেল সংকট, গরম পানির অভাব, অপর্যাপ্ত আলো এবং অনুশীলনের সুবিধাদি নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে এসব বিষয় উড়িয়ে দিয়ে স্পেনিশ সংবাদমাধ্যম মার্কা-কে বেনিনের গোলরক্ষক মার্সেল দান্ডজিনৌ বলেন, ‘আমরা কোনো সমস্যার মুখোমুখি হইনি। বুয়েনস এইরেসে আমরা বেশ ভালো আছি। আপনারা কেন এমন কথা বলছেন? সত্য বলতে, আমরা বেশ ভালো সুযোগ-সুবিধাই পেয়েছি।’

আরও পড়ুন

জাতীয় দলের হয়ে মেসির শেষ অনুশীলন

০৫ অক্টোবর ২০২৬

মেসির বিপক্ষে খেলার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমার কাছে এই ম্যাচটি অন্য দশটা ম্যাচের মতো নয়। এটি এমন এক সুযোগ যা আর কখনো আসবে না, কারণ এটি মেসির শেষ ম্যাচ। এটি একটি বিশেষ ম্যাচ। তবে দেখুন, আমরা আর্জেন্টিনা এবং মেসির জন্য এখানে এসেছি, কিন্তু আমাদের এটাও ভুলে চলবে না যে আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি। আমরা জিততে পারি, ড্র করতে পারি, কিংবা তারা জিততে পারে—এটাই ফুটবল। আমরা এখানে পর্যটক হয়ে আসিনি; আমরা এখানে খেলতে এবং লড়তে এসেছি। আমাদের জীবনের এটি একটি দারুণ দিন হয়ে থাকবে।’

মেসির প্রতি নিজের অগাধ শ্রদ্ধার কথা জানিয়ে দান্ডজিনৌ বলেন, ‘আমার কাছে মেসি ফুটবলের অন্যতম এক কিংবদন্তি। আমরা তাকে খেলতে দেখে বড় হয়েছি। তিনি আমাদের অন্যতম প্রিয় খেলোয়াড়। এখন একই মাঠে তার বিপক্ষে খেলতে পারাটা অবিশ্বাস্য। আমি কখনো কল্পনাও করিনি এমনটা ঘটবে, কিন্তু মঙ্গলবার এটি ঘটতে চলেছে। আমার কাছে লিও একজন সত্যিকারের কিংবদন্তি।’

আরও পড়ুন

যে গল্পের শুরু ৪৭ সেকেন্ডের লাল কার্ডে

০৫ অক্টোবর ২০২৬

ম্যাচে যদি আর্জেন্টিনা পেনাল্টি পায় এবং মেসি নিজেই সেই শট নেন, তবে কি তাকে গোল করতে দেবেন—এমন এক কঠিন প্রশ্নে দান্ডজিনৌ বলেন, ‘আমি একজন গোলরক্ষক, আর আমার কাজ হলো বল সেভ করা। এমনকি যদি সেটি ম্যাচের শেষ মিনিট হয় এবং পেনাল্টি দেওয়া হয়। আর মেসি যদি সেটা নেন, তবুও আমি তা ঠেকানোর চেষ্টা করব। বিষয়টি খুবই সহজ। এটাই ফুটবল। হ্যাঁ, আমরা মেসিকে সেলিব্রেট করতে এখানে এসেছি, তবে কেউ আমাদের তাকে গোল উপহার দিতে বলেনি। আর মেসিকে যতটা আমরা জানি, তাকে কোনো কিছু উপহার দেওয়ার প্রয়োজনও নেই।’

ম্যাচ শেষে মেসির জার্সি পাওয়ার জন্য দলের খেলোয়াড়দের মধ্যে কোনো লটারি হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি হাসিমুখে জানান, ‘আমার দলের যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করলেই বলবে, সে মেসির জার্সিটি চায়। তাই যদি তারা অনেকগুলো জার্সি বানিয়ে প্রত্যেক খেলোয়াড়কে একটি করে দিত, তবে খুব ভালো হতো। কারণ আমাদের মধ্যে শুধু একজন গিয়ে জার্সি চাইলে সেটা সহজ হবে না। আমরা সবাই একটি করে জার্সি চাই। আমার কাছে লিও এই খেলার অন্যতম সেরা খেলোয়াড়। সত্যি বলতে এই খেলার রাজাদের একজন।’

বেনিনআর্জেন্টিনা-বেনিনলিওনেল মেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?