Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ক্লাব মালিক হিসেবে কেমন জমবে মেসি-রোনালদো দ্বৈরথ?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫
ক্লাব মালিক হিসেবে কেমন জমবে মেসি-রোনালদো দ্বৈরথ?

ভবিষ্যতে ক্লাব মালিক হিসেবে মুখোমুখি হতে পারেন মেসি আর রোনালদো।

মাঠে তাদের দ্বৈরথ দুই দশকের বেশি সময় ধরে উপভোগ করছেন ফুটবল সমর্থকরা। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর এই ধ্রুপদী লড়াই এখন শেষ হওয়ার পথে। মাঠের লড়াই শেষ হলেও মাঠের বাইরে নতুন করে মুখোমুখি হতে পারেন দুই কিংবদন্তি।

ক্যারিয়ারের বড় একটা সময় মাঠের রাজত্ব নিয়ে লড়াই চলেছে মেসি-রোনালদোর। বিশেষ করে রোনালদো যেবার ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান, তখন থেকেই মূলত বার্সেলোনার মেসির সঙ্গে তার দ্বৈরথটা জমতে শুরু করে। এরপর এক যুগ ধরে ফুটবলবিশ্ব দেখেছে রিয়াল-বার্সা এল ক্লাসিকোর মধ্যে মেসি-রোনালদোর ফুটবলযুদ্ধ। কখনো হেসেছেন মেসি, কখনো বা রোনালদো।

আরও পড়ুন

মেসির জাদু দেখতে মৌসুমের সর্বোচ্চ দামে টিকিট কাটলেন দর্শকরা

২৩ এপ্রিল ২০২৬

সোনালি সে দিনগুলো এখন কেবলই অতীত। মেসি-রোনালদো লা লিগা ছেড়েছেন অনেক আগেই। ৪১ বছর বয়সী সিআরসেভেন খেলছেন সৌদি প্রো লিগে, মেসির ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে। ক্লাব তো বটেই, জাতীয় দলেও বহুকাল দেখা হয় না মেসি-রোনালদোর। এবারের বিশ্বকাপে হলেও হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল ম্যাচ। না হলে আন্তর্জাতিক অঙ্গনে হয়তো আর দেখা যাবে না এই লড়াই।


মাঠের লড়াই যেখানে শেষের পথে, সেখানেই শুরু হচ্ছে মাঠের বাইরের লড়াই। সেটাও আবার ক্লাব মালিক হিসেবে। মেসি-রোনালদোর মাঠের লড়াইটা যে দেশে সবচেয়ে বেশি জমজমাট ছিল, মাঠের বাইরের লড়াইটাও সেই স্পেনেই হতে যাচ্ছে। দুজনেই স্প্যানিশ ফুটবলে ক্লাব কিনেছেন। গত বছর আলমেরিয়ার মালিকানা কিনেছেন রোনালদো। কিছুদিন আগে ছোট্ট ক্লাব ইউই কর্নেয়ার মালিক হয়েছেন মেসি।

আরও পড়ুন

৪১ বছর বয়সেও রোনালদো কেন অপরিহার্য?

২৫ এপ্রিল ২০২৬

১৭৪০০ আসনের স্টেডিয়ামের মালিক আলমেরিয়া খেলছে স্পেনের তৃতীয় বিভাগে। অন্যদিকে মাত্র ১৫০০ আসনের স্টেডিয়াম আছে কর্নেয়ার, খেলছে পঞ্চম বিভাগে। কবে মুখোমুখি হতে পারে মেসি ও রোনালদোর ক্লাব? লিগে তো সম্ভব নয়। দুই ক্লাবের দেখা হতে পারে শুধু কোপা দেল রেতে। তবে পরের মৌসুমে এই টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ে খেলার টিকিট পায়নি মেসির ক্লাব।


মেসি-রোনালদো যদি ক্লাবের ‘মালিক’ হিসেবে নিজেদের কাজটা ঠিকঠাক চালিয়ে যেতে পারেন, অদূর ভবিষ্যতে হয়তো দুই ক্লাবই খেলতে পারে লা লিগায়। 

লিওনেল মেসিক্রিশ্চিয়ানো রোনালদো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা