Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির জাদু দেখতে মৌসুমের সর্বোচ্চ দামে টিকিট কাটলেন দর্শকরা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬
মেসির জাদু দেখতে মৌসুমের সর্বোচ্চ দামে টিকিট কাটলেন দর্শকরা

লিওনেল মেসি এদিন গোল না পেলেও তার দুই প্রিয়বন্ধু মায়ামিকে জিতিয়েছেন।

গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। টিকিটের দাম আকাশছোঁয়া। সবাই এসেছিলেন লিওনেল মেসির পায়ের জাদু দেখতে। কিন্তু স্যান্ডির আমেরিকা ফার্স্ট ফিল্ডে মেসি গোল না পেলেও দর্শকদের হতাশ হতে দেননি তার দুই পরম বন্ধু রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেজ। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল সল্ট লেককে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

এই জয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এল মায়ামি। ডেনভারে গত ম্যাচেই ৭৫ হাজার দর্শকের সামনে জোড়া গোল করেছিলেন মেসি। সেই রেশ স্যান্ডিতেও দেখা গেছে। ২১ হাজার আসনবিশিষ্ট এই স্টেডিয়ামে টিকিটের গড় দাম ছিল ৪৬৮ ডলার, যা এমএলএসের চলতি মৌসুমের সর্বোচ্চ। সল্ট লেকের ভক্তরা মেসিকে গোল করতে না দেখলেও মায়ামির জয়োৎসব দেখে মাঠ ছাড়েন।

খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। মায়ামি একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না। বিরতির আগে মেসির তিনটি শট এবং জার্মান বের্তেরামের একটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো রিয়াল সল্ট লেক শুরুতেই লিড নিতে পারত, তবে অফসাইডের কারণে মরগান গুইলাভোগুইর গোলটি বাতিল হয়। শেষ ১০ মিনিটে বদলে যায় ম্যাচের ভাগ্য।

৮২ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার কর্নার থেকে এক বুলেট গতির শটে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল। বলটি সরাসরি পোস্টের উপরের কোণ দিয়ে ভেতরে ঢুকে যায়। এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। বদলি হিসেবে নামা ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি স্ট্রাইকার দুর্দান্ত এক ভলিতে গোল করে মায়ামির জয় নিশ্চিত করেন।

নতুন অন্তর্বর্তীকালীন কোচ গুইলারমো হোয়োসের অধীনে এটি মায়ামির টানা দ্বিতীয় জয়। হাভিয়ের মাশ্চেরানোর আকস্মিক পদত্যাগের পর দায়িত্ব নেওয়া হোয়োস ম্যাচ শেষে বলেন, ‘মেসি এবং সুয়ারেজ মিলে ১৫শর বেশি গোল করেছে। এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। মানুষ তাদের জাদু দেখতেই মাঠে আসে এবং তারা সেটা প্রমাণ করেছে।’

মায়ামির জন্য এই ম্যাচের বড় প্রাপ্তি ছিল ক্লিনশিট রাখা। গত চার ম্যাচে টানা গোল হজম করা রক্ষণভাগ এদিন ছিল অটুট। সেন্টার ব্যাক মিকেল এবং মাক্সি ফ্যালকন সল্ট লেকের আক্রমণভাগকে বোতলবন্দি করে রাখেন। গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারকেও এদিন পুরোটা সময় দুয়োধ্বনি শুনতে হয়েছে সল্ট লেক ভক্তদের কাছ থেকে, তবে তিনি অবিচল থেকে দলকে জয় এনে দিয়েছেন।

লিওনেল মেসিইন্টার মায়ামিরদ্রিগো ডি পল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩