Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইব্রাহিমের গোলে মুখরক্ষা

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২১
শেয়ার করুন:
ইব্রাহিমের গোলে মুখরক্ষা

গোল মিসের মহড়ায় ম্যাচ শুরু করেছিল বাংলাদেশ। ছবি: মোশারফ হোসেন

ঘরের মাঠে আট বছর পর ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। ২০০৩-কে ২০২৬-এ ফিরিয়ে আনার তাড়না ছিল। তার চেয়েও বেশি ছিল ভালো একটা শুরুর চাপ। প্রতিপক্ষ ভুটান বলেই জয়ের স্বপ্নটা ছিল বড়। সাফের ইতিহাসে যে কখনোই তাদের কাছে হারেনি বাংলাদেশ। তবে জাতীয় স্টেডিয়ামে বড় একটা সময় ভুটানকে চাপে রেখেও গোলের দরজাটা খুলতে পারছিল না স্বাগতিকরা। তাতে আরেকটা অঘটনের শিকার হওয়ার ভয়ও চেপে বসেছিল। মেকশিফট স্ট্রাইকার বিশ্বনাথ ঘোষের বেশ কটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সেই শঙ্কাটা আরও বেড়েছিল। এবার আর হবে না বুঝতে পেরেই বিশ্বনাথকে তুলে থমাস ডুলি মাঠে নামান অভিজ্ঞ ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমকে। ৬৪ মিনিটে মাঠে এসে চার মিনিট বাদেই এই ফরোয়ার্ড করেন পরম প্রার্থিত

সাফ চ্যাম্পিয়নশিপইব্রাহিমভুটানবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

    মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

    হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

    হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

    গোল।
    সেই
    গোলে
    বাংলাদেশ
    মাঠ
    ছাড়ে
    স্বস্তির
    জয়
    নিয়ে।

    হামজা চৌধুরী থাকবেন না, সেটা আগেই জানা ছিল। সতীর্থদের দায়িত্ব ছিল ভুটান বাধা পেরিয়ে হামজাকে শ্রীলঙ্কার বিপক্ষে ভাবনাহীন ফুটবল খেলার সুযোগ করে দেওয়া। সেটা ইব্রাহিমের জাদুতে করতে পেরেছে বাংলাদেশ। ওয়ার্মআপে মাংসপেশিতে ব্যথা অনুভব করছিলেন আগের দিনই অধিনায়কত্ব পাওয়া তপু বর্মণ। তার জায়গায় মাঠে আসেন শুরুতে ভাবনায় না থাকা কাজেম শাহ।

    এই ম্যাচে ডুলির বড় চমক ছিল বিশ্বনাথ ঘোষকে মেকশিফট স্ট্রাইকার হিসেবে খেলানো। তাতে কোনো লাভ হয়নি। ম্যাচের অষ্টম মিনিটে জামালের কর্নার ভুটানের এক ডিফেন্ডার ক্লিয়ার করলে বক্সের বাইরে বল পেয়ে ফয়সাল ফাহিম শট নেন, যা ভুটান কিপার গাইলতশেন জাংপো রুখে দেন।

    চার মিনিট পর শমিত সোমের হেড জাংপোর গ্লাভস গলে বেরিয়ে গেলে বিশ্বনাথ চেষ্টা করেছিলেন বলের নাগাল পেতে। তবে জাংপো ভুল শুধরে বল দ্বিতীয় প্রচেষ্টায় আয়ত্বে নেন। এর পরপরই বিশ্বনাথের একটা হেড বাইরে যায়। ম্যাচের ২৫ মিনিটে সোমের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন জাংপো। সেই কর্নার থেকে বিশ্বনাথের ভলি দূরের পোস্ট দিয়ে বের হয়ে গেলে হতাশা বাড়ে। ৩৮ মিনিটেও বিশ্বনাথের আরেকটি শট লক্ষ্যে থাকেনি। এর কিছু পরই ফাহিমের ভালো একটা শট জাংপো গ্লাভসে জমালে এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের।

    বিরতি থেকে বাংলাদেশ ফেরে এক পরিবর্তন নিয়ে। ফাহামিদুল ইসলাম আসেন ফাহিমের জায়াগায়। তাতে আক্রমণের গতি বাড়লেও ভুটানের গোলের দরজা খোলা যাচ্ছিল না। থমাস ডুলি ৬৪ মিনিটে করেন জোড়া পরিবর্তন। ইব্রাহিম ও সোহেল রানা জুনিয়র আসেন বিশ্বনাথ ঘোষ ও জামালের জায়গায়। এর চার মিনিট পরই আসে সেই জাদুকরী মুহূর্ত। শমিত সোমের হেড ডি-বক্সে এলে মার্কারকে পরাস্ত করে দারুণ ভলিতে জাল কাঁপান ইব্রাহিম। তাতেই লেখা হয় বাংলাদেশের জয়।

    অন্য ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের ৩১ মিনিটের ভেতর ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। তবে ইনজুরি সময়ের দুই গোলে পাকিস্তান ভয় ধরিয়ে দিয়েছিল ভারতের ডাগআউটে। জোড়া গোল করেছেন ভারতের সুহাইল ভাট। হেডে দারুণ গোল করেছেন পাকিস্তানের নাজিব উল্লাহ। তবে চোখে লেগে থাকবে ম্যাচের ৯৪ মিনিটে করা পাকিস্তানের অধিনায়ক আলমগীর গাজীর গোলটা। দারুণ অ্যাথলেটিক রিসিভ এবং অ্যাক্রোবেটিক গোলে ব্যবধানটা কমিয়ে এনেছিলেন আলমগীর, যে কারণে ৩৫ মিনিটে দোস্ত শায়াকের পেনাল্টি মিসের মূল্য পুরো ৩ পয়েন্ট মনে হচ্ছে।