বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। ফাইনালে অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের করা একমাত্র গোলে ট্রফি নিশ্চিত করার পর পুরো দল যখন উৎসবে মত্ত, তখন মাঠে এক আবেগঘন মুহূর্তের জন্ম দেন স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামাল। ম্যাচ শেষে খোদ লিওনেল মেসির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কিছু সময় কথা বলেন।
তখন থেকেই ফুটবলপ্রেমীদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ফুটবল ইতিহাসের এই মহানায়কের সঙ্গে কী কথা হয়েছিল তরুণ বার্সেলোনা ফরোয়ার্ডের? ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই রহস্য উন্মোচন করেছেন খোদ ইয়ামাল। তিনি বলেন, ‘আমি তাকে (মেসি) ধন্যবাদ জানিয়েছি, সে ফুটবলকে যা কিছু দিয়েছে সেসবের জন্য।’ মাত্র ১৬ বছর বয়সে ইউরো জয় এবং ১৮ বছর বয়সে বিশ্বকাপ জয়ের পর বর্তমানে ১৯ বছর বয়সেই ২০২৬ সালের ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইয়ামাল। তুলনা ও চরম চাপের মুখেও নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে তার। তিনি বলেন, ‘আমাকে শুধু জিততে হবে, জিততে হবে এবং জিততেই হবে। মাঠে নামার পর আমার অগ্রাধিকার থাকে ফুটবল উপভোগ করা, সতীর্থদের সঙ্গে খেলা এবং দলের জয়ে অবদান রাখা।’




