Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

লাল কার্ডে শুরু বিশ্বকাপ হারিয়ে শেষ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ২৩:১৮
লাল কার্ডে শুরু বিশ্বকাপ হারিয়ে শেষ

১৭ আগস্ট ২০০৫। বুদাপেস্টের ফেরেনস পুসকাস স্টেডিয়ামে স্বাগতিক হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচের ৬৩ মিনিটে লিসান্দ্রো লোপেজের বদলি হয়ে মাঠে এলেন লিওনেল মেসি। ঝাঁকড়া চুলের তরুণের সেটাই ছিল আর্জেন্টিনার হয়ে প্রথম মাঠে নামা। যার স্থায়িত্ব হলো মাত্র ৪৭ সেকেন্ড। মাঠে এসেই হাঙ্গেরির ভিলমোস ভানচাককে বল দখলের লড়াইয়ে প্রতিহত করতে গিয়ে আঘাত করে বসেন। সঙ্গে সঙ্গে রেফারি তাকে দেখিয়ে দেন সরাসরি লাল কার্ড।

এর ঠিক ২১ বছর পর আরেকটি আগস্টের সকালে সর্বকালের সেরা ফুটবলার মেসি আবেগঘন বার্তায় বিদায় জানালেন আন্তর্জাতিক ফুটবলকে। দুই দশক ফুটবলবিশ্বকে বাঁ পায়ের জাদুতে বুঁদ করে রাখা মেসিকে আর দেখা যাবে না আকাশি-সাদা জার্সিতে। শুরুর সঙ্গে শেষটাও যেন মিলে গেছে এক সীমারেখায়। ১১ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে তাকে হারাতে হয় আরাধ্য শিরোপা। অশ্রুসজল মেসিকে বিশ্ব সেদিনই শেষবারের মতো দেখল আর্জেন্টিনার জার্সিতে।

ফাইনালে হেরেই মন স্থির করে রেখেছিলেন ইতি টানবেন বর্ণাঢ্য ক্যারিয়ারের। ২১ জুলাই বিদায়ি চিঠিও লিখে রেখেছিলেন। তবে মাঝে বাবার মৃত্যু কিছু সময়ের জন্য থমকে দেয় তাকে। অবশেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন। ইন্টার মায়ামির হয়ে মাঠেও নিয়মিত হলেন। কয়েক ঘণ্টা আগে চার গোল করে দেখালেন জাদুকরী। এর পরই নিজের সোশ্যাল হ্যান্ডলে জানিয়ে দিলেন— এখানেই শেষ।

অথচ শেষটা রাঙাতে পারতেন আরেকটি সোনালি শিরোপায়। বয়সটাকে স্রেফ সংখ্যায় পরিণত করে ২০২২ বিশ্বকাপের মতো এবারও জ্বলেছিলেন স্বমহিমায়। টানা দ্বিতীয়বার দেশকে বিশ্বকাপ এনে দিতে যে ব্র্যান্ডের ফুটবলটা খেলা প্রয়োজন, সেটাই খেললেন। একের পর এক বাধা চূর্ণ হলো মেসির জাদুকরী পায়ের ছোঁয়ায়। দল পৌঁছাল ফাইনালে। আট গোল আর চার অ্যাসিস্টে মেসি দলকে দেখালেন আরেকটি শিরোপার স্বপ্ন। তবে সেরা মঞ্চে নিজের মতো করে বিস্ফোরিত হতে পারলেন না, আটকে গেলেন স্প্যানিশ কৌশলে। দলও তাতে পথহারা। ভুতুড়ে ফুটবলে মানতে হলো হার। লাল কার্ডে শুরুর মতো তাই বিদায়টাও হলো আক্ষেপ নিয়ে।

মেসিকে আর দেখা যাবে না আলবিসেলেস্তেদের নেতৃত্ব দিতে। আকাশি-সাদায় দেখা মিলবে না সেই অবিস্মরণীয় জাদুকরী সব মুহূর্ত। ক্লাব ফুটবলটা চালিয়ে যাবেন ঠিক ততদিন, যতদিন সেটা নিজের কাছে উপভোগ্য মনে হবে।

একজন পাঁড় মেসি সমর্থক ক’দিন আগেই বলছিলেন— ‘বিশ্ব ফুটবলের উচিত মেসির সঙ্গে এমন একটা চুক্তি করা, যার একমাত্র শর্ত থাকবে আমৃত্যু তিনি বিনোদিত করে যাবেন ফুটবলশৈলীতে।’ সেরকম কোনো অবিশ্বাস্য চুক্তির আগেই স্বপ্নিল যুগের সমাপ্তি রেখা নিজেই টেনে দিলেন লিওনেল মেসি।

তার বিদায়ে ভেঙে গেছে কোটি ভক্তের হৃদয়। সেই দুঃখ বুকে চেপেই বলতে হচ্ছে— বিদায় মহারাজ।


লিওনেল মেসিআর্জেন্টিনা
১
আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

অনেকটা আকস্মিকভাবেই এলো ঘোষণাটা। ফেসবুকে দেওয়া এক বার্তায় লিওনেল মেসি জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না তাকে।২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছিল মেসির। আকাশী নীল জার্সিতে তার শেষ ম্যাচটা হয়ে থাকল ২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ম্যাচটা।জাতীয় দলকে কবে বিদায় বলবেন মেসি, সে নিয়ে আলোচনা চলছিল বিশ্বকাপ ফাইনালের পর থেকেই। এর মধ্যে মেসির বাবাও মারা যান। বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই এলো সেই ঘোষণা।ফেসবুকে একটি চিঠির ছবি পোস্ট করে মেসি দিয়েছেন তার অবসর নেও...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    advertiseadvertise