এমবাপ্পের ইনজুরি কতোটা গুরুতর?

সংগৃহীত ছবি
বিশ্বকাপের পর ফ্রান্সের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন তিনি। কিলিয়ান এমবাপ্পের গোলে তুরস্কের বিপক্ষে জয় পেলেও ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। জানা গেছে, আন্তর্জাতিক বিরতিতে আর দলের হয়ে মাঠে নামতে পারবেন না এই রিয়াল তারকা।
তুরস্কের বিপক্ষে গোল করার পরপরই গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এমবাপ্পে কিছুক্ষণের জন্য মাঠে ফিরেও আসেন।
কিন্তু মিনিটখানেক পরেই আবারও মাটিতে লুটিয়ে পড়েন এমবাপ্পে। খেলা চালিয়ে যেতে ব্যর্থ মনে হওয়ায় জিদান ৫৮তম মিনিটে তার প্রধান তারকাকে উঠিয়ে নেন।
ম্যাচ শেষে এমবাপ্পের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফিরে যাওয়ার কথা নিশ্চিত করেছেন জিদান, ‘দুর্ভাগ্যবশত পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। আমার মনে হয় তাকে মাদ্রিদে ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নেব না। তার হাঁটুতে ফোলা ভাব রয়েছে। বিষয়টি আশাব্যঞ্জক নয়, তাই আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না।’
ফ্রান্সের একজন কর্মকর্তা এপিকে জানিয়েছেন, এমবাপ্পে হাঁটুর টেন্ডনে (গোড়ালি) চোট পেয়েছেন এবং চিকিৎসার জন্য তিনি মাদ্রিদে ফিরে যাবেন বলে নিশ্চিত করেছেন। মেডিকেল পরীক্ষার মাধ্যমে তার চোটের ধরন সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে জানা যাবে।
ফ্রান্স ২ অক্টোবর ইতালিকে এবং এর তিন দিন পর বেলজিয়ামকে আতিথ্য দেবে। শেষ দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফরাসিদের ঘরের মাঠ স্তাদে দ্য ফ্রান্সে।



